ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
অস্ট্রেলিয়ার সিরিজ সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করলো বিসিবি
আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ইতিমধ্যে সিরিজের সূচি ঘোষণা করা হয়েছে। আর এবার ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
অস্ট্রেলিয়া এই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি ওডিআই সিরিজ খেলবে যা আবার আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ এর অংশ। ফলে বাংলাদেশের জন্য সরাসরি বিশ্বকাপ খেলার জন্য সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। আজ শনিবার আসন্ন সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরিফা খাতুন।
তাদের জায়গায় দলে সুযোগ দেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিজাকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৭ মার্চ ঢাকায় আসবে অস্ট্রেলিয়ান নারী ক্রিকেট দল। প্রথম ওয়ানডে হবে ২১ মার্চ। পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। তিনটি ওয়ানডেই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।
ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের ৩ ম্যাচের মুখোমুখি হবে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া। ৩১ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরবর্তী দুটি টি-টোয়েন্টি হবে ২ ও ৪ এপ্রিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই হবে মিরপুর শেরে বাংলায়। টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকী, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি, ফারজানা হক লিজা।
স্ট্যান্ডবাই : ফারিহা ইসলাম তৃষ্ণা, শরিফা খাতুন ও লতা মন্ডল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)