ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
লিটন বাদ, যাকে নিয়ে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডেতে শূন্য করে দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। জাকির আলী অনিক তার পরিবর্তে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন।
দারুণ জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের সুযোগ ছিল। তবে দ্বিতীয় ওয়ানডেতে সমতায় ফেরে শ্রীলঙ্কা। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়। গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দুই দিন আগে দল ঘোষণা করেছেন নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন লিটন। প্রথম ম্যাচে গোল্ডেন ডাকের পর দ্বিতীয় ম্যাচে তিন বল খেলে শূন্য রানে আউট হন তিনি। লিটনের বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স করে ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন তিনি। লিটনের বদলে সুযোগ পেলেও জাকের মূলত খেলেন মিডল অর্ডার পজিশনে। তৃতীয় ওয়ানডেতে অন্য ওপেনারদের সুযোগ করে দিতেই বাদ দেয়া হয়েছে তাকে। আর জাকের মিডল অর্ডারের ব্যাটিং গভীরতা বাড়াবে বলেই বিশ্বাস নতুন নির্বাচকের। বিবৃতিতে গাজী আশরাফ বলেন, ‘আমরা বিশ্বাস করি, সিরিজ সমতার মাঝে জাকের আলীর অন্তর্ভূক্তি মিডল অর্ডারে অনেক বিকল্প ও নমনীয়তা তৈরি করবে। লিটনকে বাদ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে লিটনের বর্তমান পারফরম্যান্স বিবেচনায় এবং অন্য দুই সক্ষম ওপেনারের কথা মাথায় রেখে আমরা এ পরিবর্তন এনেছি।’
তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)