ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
প্রথম ম্যাচে খেলবেন মুস্তাফিজ, কবে যাচ্ছেন ফিজ আইপিএলে
৬ মার্চ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে গিয়ে চোট পান মাথিশা পতিরানা। ওভারের নিদিষ্ট কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) তখন বলেছিল খেলোয়াড় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। যে কারণে আইপিএলের শুরুতে পাথিরানাকে পাচ্ছেন না চেন্নাই সুপার কিংস। আর এর ফলে আইপিএলে খেলার পর আরো সহজ হল ফিজের। ফিজ সব সময় আইপিএলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। এবার দেখবার বিষয় ধোনির চেন্নাইয়ে কতটা ভুমিকা রাখতে পারেন।
পাথিরানার সর্বনাশেই যেন মুস্তাফিজের পৌষ মাস! পাথিরানা ফিট হলে তাকে একাদশে নিশ্চয়ই রাখতে চাইবেন টিম ম্যানেজমেন্ট। তখন কপাল পুড়বে ফিজের । পাথিরানা ইনজুরির কারণে খেলতে না পারায় শুরুর একাদশে সুযোগ পেতে পারেন ফিজ।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শেষ হবে ১৮ মার্চ। এই সিরিজ শেষ হওয়ার পর ২০ মার্চ চেন্নাই শিবিরে যোগ দেবেন মুস্তাফা। মৌসুমের উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে খেলবে চেন্নাই। মুস্তাফাকে এই ম্যাচে খেলার ইঙ্গিত দিয়েছেন চেন্নাইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।
‘টাইমস অব ইন্ডিয়া’কে চেন্নাইয়ের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘ফিজ (মুস্তাফিজ) আগামী ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’
চেন্নাই সুপার কিংস হতে যাচ্ছে মুস্তাফিজের পঞ্চম আইপিএল দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসে খেলছেন ২৮ বছর বয়সী পেসার। সব মিলিয়ে ৪৮ ম্যাচে ৭.৯৩ ইকোনমি রেটে ৪৭ উইকেট নিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)