ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএল শুরুর আগে কেকেআর কে সুখবর জানালেন গম্ভীর
অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার্ক আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড গড়েছেন। দীর্ঘ টানাপোড়েনের পর বাঁ-হাতি তারকাকে ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে বর্তমানে সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক। তবে, একজন বোলারের জন্য এত টাকা খরচ করার কেকেআরের সিদ্ধান্ত সঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার কলকাতায় পা রাখার পর স্টার্কের হয়ে ব্যাট করলেন দলের মেন্টর গৌতম গম্ভীর।
গৌতম গম্ভীর ২০১২ এবং ২০১৪ সালে দুইবার কেকেআরকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর থেকে আর কোনো সাফল্য নেই। তাই এবার দলকে সাফল্যের পথে ফেরাতে মেন্টর হিসেবে ফিরিয়ে আনা হয়েছে গৌতম গম্ভীরকে। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন কেকেআরের খেলোয়াড়রা। গাইড গৌতম গম্ভীরও এসেছেন। ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেনে প্রশিক্ষণ ক্যাম্প শুরু করবে নাইটরা। কলকাতায় আসার পর গৌতম গম্ভীর স্টার্ককে কেকেআর-এর জন্য এক্স ফ্যাক্টর বলেছেন।
কেকেআর মেন্টর বলেন,”কলকাতা নাইট রাইডার্স দলের জন্য এক্স-ফ্যাক্টর হতে চলেছেন মিচেল স্টার্ক। আমি শুধু আশা করি অস্ট্রেলিয়া হয়ে ও যে ভাবে বল করে, কলকাতার হয়েও সেটা করুক। এর বাইরে বেশি কিছু করার দরকার নেই।” একইসঙ্গে এত টাকায় বিক্রি হওয়ায় স্টার্কের উপর বাড়তি কোনও চাপ থাকবে বলেও মনে করেন না গৌতম গম্ভীর।
প্রসঙ্গত, ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। আরসিবির হয়ে ২টি মরশুম খেলে ৩৪ উইকেট নিয়েছিলেন অসি পেসার। এর আগে ২০১৮ সালেও স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সেবার খেলতে পারেননি তিনি। এবার কেকেআরের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে অজি পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)