ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
হাফ সেঞ্চুরি করেই নতুন মাইলফলক স্পর্শ করলেন সৌম্য
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যর্থ হন সৌম্য সরকার। তখনও ম্যানেজমেন্টের তার ওপর আস্থা ছিল। দ্বিতীয় ওয়ানডেতে এসে এই উদ্বোধনী ব্যাটসম্যান লিটন শূন্য রানে আউট হলেও রানে ফিরিয়ে সৌম্য। প্রথম ওভারে লিটন দাস ফেরার পর শান্তর সঙ্গে ভালো জুটি গড়েন সৌম্য। এরপর তিনি হাফ সেঞ্চুরির পেয়েছেন।
ধীরগতির ইনিংস খেলেন তিনি। দেখে শুনে মারধর শুরু করে সৌম্য। চল্লিশ থেকে কিছুটা সময় নিয়েও পঞ্চাশ ছুঁয়েছেন অলরাউন্ডার। চার মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ৫২ বলে ফিফটি ছুঁয়েছেন তিনি। হাফ সেঞ্চুরির পথে ৯ টি চার মেরেছেন। এই রিপোর্ট পর্যন্ত বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ১৮৫। এটি সৌম্যর ক্যারিয়ারের দ্বাদশ হাফ সেঞ্চুরি।
এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন সৌম্য সরকার। ওয়ানডে ক্যারিয়ারে নিজের দুই হাজার রান পূরণ করেছেন তিনি। ফিফটির মতো এবারও মাইলফলকে গিয়েছেন চার মেরে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলার আগে তার রান ছিল ১৯৪৪। ৫৬ রান করে সেটা নিয়ে গিয়েছেন ২ হাজারের ঘরে। তবে শেষ পর্যন্ত ৬৮ রানে থামতে হয়েছে সৌম্যকে।
নিজের ৬৪তম ইনিংসে এসে দুই হাজার রান স্পর্শ করেছেন সৌম্য সরকার। ১২ অর্ধশতক ছাড়াও আছে ৩ শতক। ৩৪ ছুঁইছুঁই গড়ে নিজেদের ক্যারিয়ার সাজিয়েছেন এই অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)