ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
টানা দ্বিতীয় ম্যাচে শূন্য লর্ড লিটন!
আগের ম্যাচে আউট হয়েছিলেন প্রথম বলেই। গোল্ডেন ডাক দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করা লিটন দাস দ্বিতীয় ম্যাচে আবারও শূন্য রানেই সাজঘরে ফিরলেন। এবার খেলেছেন ৩ বল।
লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছেন লিটন। দলের খাতায় কোনো রান যোগ না হতেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বাংলাদেশের রান ১৫ উইকেটে ১ । উইকেটে আছেন সৌম্য সরকার আর নাজমুল হোসেন শান্ত।
আজ জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করবে নাজমুল হোসেন শান্তর দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য বাংলাদেশের হয়নি। প্রথম ওয়ানডের মতোই টস হেরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।
শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনেথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, প্রমোদ মাদুশান, দিলশান মাদুশঙ্কা ও লাহিরু কুমারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)