ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
শ্রীলঙ্কা সিরিজ চলাকালেই আইপিএল থেকে সুখবর পেল মুস্তাফিজ
ইদানিং বল হাতে সময়টা ভালো যাচ্ছে না মুস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে দারুণ ছিলেন খারুচে। আর প্রথম ওয়ানডেতে একাদশে জায়গা হয়নি এই বাঁহাতি পেসারের। মুস্তাফিজের সাম্প্রতিক ফর্ম কিছুটা উদ্বেগজনক হলেও চেন্নাই সুপার কিংস তার অভিজ্ঞতায় আত্মবিশ্বাসী।
এ পর্যন্ত বেশ কয়েকটি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুর্নামেন্টে খেলেছেন মুস্তাফিজ। তিনি মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, রাজস্থান রয়্যালস এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আর এবার তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মুস্তাফিজের অভিজ্ঞতার ওপর আস্থা রেখেছেন চেন্নাইয়ের বোলিং কোচ ড্রুইন ব্রাভো।
দলের বোলিং ইউনিট প্রসঙ্গে ব্রাভো বলেন, ‘আমাদের ভালো একটি দল রয়েছে। গত মৌসুমে যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়ে আমরা সত্যিই অনেক ভালো খেলেছি। এই বছর তো আমরা শার্দুলকে (ঠাকুর) ফিরে পেয়েছি, যেটা বোনাস।’
‘ফিজও (মুস্তাফিজুর রহমান) অভিজ্ঞ এবং বিশ্বমানের। (মাথিশা) পাথিরানা আছে, যাকে আমরা বেবি মালিঙ্গা ডাকি। তুষার দেশপান্ডে, যে গত মৌসুমে ভালো করেছিল। এই ছেলেদের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে এবং আসন্ন মৌসুমের দিকে তাকিয়ে আছি।’-আরো যোগ করেন তিনি।
আগামী ২২ মার্চ থেকে পর্দা উঠছে আইপিএলের এবারের আসরের। উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নরা খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিপক্ষে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)