ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
২য় ওয়ানডেতে সেঞ্চুরির পথে তাসকিন!
ওয়ানডেতে তাসকিন আহমেদের উইকেট সংখ্যা ৯৮। মাত্র ২ উইকেট নিলেই ওয়ানডেতে ১০০ উইকেটের ছুঁয়ে ফেলবেন এই খেলোয়াড়। বাংলাদেশের অষ্টম খেলোয়াড় হিসেবে মাইলফলক স্পর্শ করবেন তাসকিন।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। সব ঠিক থাকলে এই ম্যাচে একাদশ এ থাকবেন তাসকিন। তাই আজ ওয়ানডে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে পারেন এই খেলোয়াড়।
চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা সফরকারীদের বিপক্ষে ৬০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তাসকিন। পারফরম্যান্স অব্যাহত রাখতে দ্বিতীয় ম্যাচে ওয়ানডেতে ১০০ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন এই টোনড পেসার।
তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। তারা হলেন সাকিব আল হাসান (৩১৭), মাশরাফি বিন মর্তুজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মুস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদি হাসান মিরাজ (১০৩)।
২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন তাসকিন। ৭১ ম্যাচে এখন পর্যন্ত ৯৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)