ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সংক্ষিপ্ততম ফরম্যাটে বিশ্বের সেরা হওয়ার এই লড়াইয়ে নামার আগে স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ইউএসএ ক্রিকেট (ইউএসএসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য নিশ্চিত করেছে।
দুই দলের মধ্যে টি-টোয়েন্টি সিরিজ হবে ৩ ম্যাচের। ২১ মে দুই দলের মধ্যে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। একদিনের বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৩ মে। সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি হবে ২৫ মে। টেক্সাসের হিউস্টনে প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসিসি) সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের আগে কানাডার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। এই দুটি সিরিজ সম্পর্কে, ইউএসএসি প্রেসিডেন্ট ফিনো পিসিকে বলেছেন: "এই ম্যাচগুলি টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোকে আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ হবে।" আমি আইসিসি, ক্রিকেট কানাডা এবং বিসিবিকে ফিক্সচারের প্রস্তাবে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই।
প্রথমবার কোনো সিরিজ খেলতে যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশ দল। এ সফর প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি বলেছেন, 'বাংলাদেশ দলের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ক্রিকেটের জগতে একটি ঐতিহাসিক উপলক্ষ। বাংলাদেশ দলের সঙ্গে সিরিজ আয়োজনের জন্য এবং এই গুরুত্বপূর্ণ সফরটি সহজতর করার জন্য আমরা যুক্তরাষ্ট্র ক্রিকেটের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে আগামী পহেলা জুন থেকে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)