ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর মুখ খুললেন শান্ত

২০২৪ মার্চ ১৪ ১০:৫০:৪২

ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পর মুখ খুললেন শান্ত

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বিশাল জয় পেল বাংলাদেশ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে বড় ভূমিকা রাখেন নাজম হোসেন শান্ত। ১২২ রান করে দলের জয়ের জন্য মাঠ ছাড়েন বাংলাদেশ অধিনায়ক।

মিডল অর্ডারে শান্তকে ভালো সমর্থন দিয়েছেন মুশফিকুর রহিম। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ শান্ত বলেছেন: “আমরা জানি যে নতুন বলে খেলা খুব কঠিন। তাই আমি আমার খেলায় সময় দিতে থাকি। পরে পিচে শিশিরের কারণে বল ভালো হচ্ছিল।

এদিকে দলের পেসারদের উপর ভরসার কথা জানিয়ে শান্ত বলেন, 'আমি দলের সব বোলারদের উপর বিশ্বাস রাখি। বিশেষ করে আজ তাসকিন এবং শরিফুল যেভাবে ফিরে এসেছে তা দুর্দান্ত ছিল।

ব্যাট হাতে অবদান রাখায় শান্ত প্রশংসায় ভাসিয়েছেন দুই অভিজ্ঞ ক্রিকেটারকে, 'মাহমুদউল্লাহ এবং মুশফিক ভাইয়ের অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করেছে। মুশফিক ভাই ভালো খেলেছে এবং আমি আশা করি সে তার ফর্ম ধরে রাখবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ