ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আবারও ব্যর্থ সেই লিটন-সৌম্য

২০২৪ মার্চ ১৩ ১৯:৩৭:৫৪

আবারও ব্যর্থ সেই লিটন-সৌম্য

২৫৬ রানের লক্ষ্য তাড়ায় বাজে শুরু বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেছেন লিটন দাস। দিলশান মাদুশঙ্কার করা গুড লেংথ ও ব্যাক অব লেংথের মাঝামাঝি করা ডেলিভারী স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন এই ওপেনার।

লিটন গোল্ডেন ডাক খেয়ে ফেরার পর টিকতে পারেননি আরেকন ওপেনার সৌম্য সরকারও। ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলটি খাটো লেংথে করেছিলেন মাদুশঙ্কা। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরের সেই বল জায়গায় দাঁড়িয়ে টেনে অন সাইডে পুল করতে চেয়েছিলেন সৌম্য। মিস টাইমিংয়ে ৩০ গজের বৃত্তের ভেতরে স্কয়ার লেগে ধরা পড়েছেন এই ওপেনার। ৯ বলে ৩ রান করে সৌম্য ফেরায় ১৪ রান তুলতেই দুই ওপেনারকে হারিয়ে বিপদে বাংলাদেশ।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে লিয়ানাগের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ