ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে থেকে সরে দাড়ালেন ইংলিশ তারকা
মাত্র দশ দিনের মধ্যেই শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর। তার আগে জনপ্রিয় এই টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুক। আইপিএল মিনি-নিলামে দিল্লি ক্যাপিটালস তাকে ৪ কোটি রুপিতে নিয়েছে। ব্রুক সম্প্রতি জাতীয় দলে না থাকলেও এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
ভারতীয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্যক্তিগত কারণে খেলা থেকে দূরে রয়েছেন এই তারকা ব্যাটসম্যান। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে সরে দাঁড়ানোর সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি ক্রিকবাজ। এর আগে, ভারতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজের জন্য শেষ মুহূর্তে ইংল্যান্ড দল থেকে ছিটকে যান ব্রুক। সেই সময়, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে এবং তার পরিবারের জন্য গোপনীয়তার অনুরোধ করেছিল।
জানুয়ারিতে প্রকাশিত এক বিবৃতিতে ইসিবি জানিয়েছিল, ‘এই সময়ে ব্রুকের পরিবার তাদের প্রাইভেসি রক্ষার অনুরোধ জানিয়েছে। একইভাবে গণমাধ্যম ও সাধারণ মানুষদের প্রতি ব্রুকের পরিবারের অনুরোধ মেনে সম্মান জানানোর অনুরোধ করছে ইসিবি।’ ঠিক একই কারণ জানানো হয়ে আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকেও। ধারণা করা হচ্ছে– আচমকা তারকা ক্রিকেটারের নাম প্রত্যাহারে নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের পথে ধাক্কা খাবে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি তারা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)