ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এক নজরে ; পরিসংখ্যানের খাতায় বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে
নাগিন ড্যান্স টাইম আউট সাম্প্রতিক সময়ে বিশ্ব ক্রিকেটের অন্যতম আলোচিত ম্যাচ হল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। দুই দলের ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এক সময়ের একপেশে সূচি ছিল দুই দলের। লঙ্কার বিপক্ষে প্রথম জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছিল ২০০৬ সাল পর্যন্ত। এরপর থেকে মাঝেমধ্যে জয় বাংলাদেশের ভাগ্যকে সাহায্য করেছে।
যাইহোক, ২০১৮ সাল থেকে পরিস্থিতির আমূল পরিবর্তন হয়েছে। সম্প্রতি দুই দল সমানে সমানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। গত বিশ্বকাপে বাংলাদেশের জয় লঙ্কাকে ছিটকে দেয় চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় থেকে। যতই দিন যাচ্ছে, এই দুই দলের লড়াইয়ের উত্তাপ মাত্রা ছাড়িয়েছে।
আজ চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আবারো মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এটিই প্রথম ম্যাচ। এই ম্যাচের আগে ফর্ম নিয়ে বাংলাদেশ চিন্তিত হলেও সাম্প্রতিক পরিসংখ্যান থেকে কিছুটা স্বস্তি নিতে পারে বাংলাদেশ সমর্থকরা।
এখন পর্যন্ত দুই দল একে অন্যের বিপক্ষে খেলেছে ৫৪ বার। তাতে ১০ জয় বাংলাদেশের। শ্রীলঙ্কা জিতেছে ৪২ ম্যাচে। আর বাকি ২ ম্যাচে আসেনি কোনো ফল। দেশের মাটিতে রেকর্ড খানিকটা ভাল টাইগারদের জন্য। ২০ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে জয় এসেছে। ১৪ ম্যাচ জিতেছে লঙ্কানরা। দুই দলের সবশেষ দেখা ছিল বিশ্বকাপে। যেখানে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে জয় পায় টাইগাররা।
ওয়ানডেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার আগের ৯টি সিরিজের মাত্র একটিতেই জিতেছে বাংলাদেশ। দুই দলের মুখোমুখি হওয়া সর্বশেষ সিরিজেই এসেছিল সেই সাফল্য। ২০২১ সালে ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসের পারদ আজ উঁচু থাকবে বাংলাদেশের জন্য। দুই দলের মধ্যেকার ৯টি সিরিজের ২টি হয়েছে ড্র। বাকি ৬ সিরিজের ট্রফি গিয়েছে লঙ্কানদের শো-কেসে।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে সর্বোচ্চ দলীয় ইনিংস শ্রীলঙ্কার। ২০০৮ এশিয়া কাপে লাহোরে সনাৎ জয়াসুরিয়া ও কুমার সাঙ্গাকারার দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে ৩৫৭ রান জমা করে শ্রীলঙ্কা। বাংলাদেশের সর্বোচ্চ রান খুব একটা পিছিয়ে নেই। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ করেছিল ৩২৪।
ব্যক্তিগত সর্বোচ্চের ক্ষেত্রে শ্রীলঙ্কার সর্বোচ্চ স্কোর ১৬১। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বোলারদের বেধরক পিটিয়ে ম্যারাথন এই ইনিংস খেলেন তিলকারত্নে দিলশান। বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ মুশফিকুর রহিমের। ২০১৮ সালে দুবাইয়ে এশিয়া কাপে ১৪৪ রান করেছিলেন অভিজ্ঞ এই ব্যাটার।
দুই দলের মুখোমুখি সূচিতে সবচেয়ে বেশি রান কুমার সাঙ্গাকারার। ৩১ ম্যাচে ১ হাজার ২০৬ রান করেছেন ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার। ১ হাজার ৭২ রান নিয়ে দুইয়ে বাংলাদেশের মুশফিকুর রহিমের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)