ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
যেমন হতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আগামীকাল থেকে মাঠে গড়াতে যাচ্ছে। প্রথম ওয়ানডের আগের দিন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদ তামিম, সৌম্য সরকার ও লিটন দাসসহ দলে চার ওপেনার রয়েছে। আগামীকাল কে খেলবেন বা খেলবেন না সে বিষয়ে ধোঁয়াশাই রেখে দিলেন টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘এখন এটা বলতে চাইছি না।
দলের জন্য যেটা ভালো মনে হবে, সেটাই করা হবে।’ তবে সৌম্য সরকারকে নিয়ে শান্তর ভাষ্য, ‘অনেকদিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে। ব্যাটিং অর্ডারে এবারের সিরিজে অবশ্য অদলবদল হবে না, তেমনই আভাস দিয়ে রাখলেন শান্ত।
সঙ্গে সাকিব আল হাসানের না থাকা নিয়েও অধিনায়কের কণ্ঠে আক্ষেপ, ‘গত সিরিজে খুব একটা অদলবদল হয়নি। এখন সাকিব ভাই নেই। দলের কম্বিনেশনে একটু এদিক–সেদিক করতে হয়। উনি থাকলে দল করাটা সহজ। এসব মাথায় রেখেই ব্যাটিং অর্ডার সাজাব। তবে আশা করব ব্যাটিং অর্ডারে খুব বেশি নাড়াচাড়া হবে না। শান্তর চাওয়া একটা দল হয়ে খেলা, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দল হিসেবে ভালো খেলা।
নিউজিল্যান্ড সিরিজে সেটা পেরেছি, সেখানে আমরা সব ম্যাচ জিততে চেয়েছি। বিশ্বকাপেও এটা দেখতে হবে দল হিসেবে আমরা কতটা ভালো ক্রিকেট খেলছি, খারাপ সময়ে একজন আরেকজনকে কতটা সমর্থন করছি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)