ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ ; তামিমের সঙ্গে বিসিবির বৈঠক শেষ, যে সিদ্ধান্ত আসলো
জাতীয় দলের সঙ্গে তামিম ইকবালের মাঠে ফেরা আটকে আছে। গত বিশ্বকাপের পর থেকে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল দেশের জার্সিতে টাইগারের ফেরা। গত প্রিমিয়ার লিগের পরে, তামিম বলেছিলেন যে পরিচালনা পর্দের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ না হওয়া পর্যন্ত তিনি জাতীয় দলের সাথে তার ভবিষ্যত সিদ্ধান্ত নেবেন না।
বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন সম্প্রতি বলেছেন, বোর্ডের দুই কর্মকর্তা শিগগিরই তার (তামিম) সঙ্গে বসবেন। গতকাল রোববার বৈঠকটি শেষ হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে তামিমের সঙ্গে হেড অব ক্রিকেট অপারেশনস জালাল ইউনিস ও এনায়া হুসেইন সিরাজ উপস্থিত ছিলেন। পরিচালনা পর্দের দুই সদস্য সভায় তামিমের কথা শোনেন এবং পরে বিসিবির চেয়ারম্যানকে জানাবেন। আজ স্পোর্টস আওয়ার 24কে জালাল ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জালাল বলছিলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।
চলতি বছরে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যার মধ্যে তিনটি এই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরে রয়েছে আরও তিনটি ম্যাচ। যে কারণে ওয়ানডেতে চলতি বছর তামিম ইকবাল নাও ফিরতে পারেন। এ ছাড়া সাদা পোশাকের ক্রিকেটেও অনেকদিন যাবত দেখা যায় না তামিমকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)