ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবার টি-টোয়েন্টিতে ৪৬০ রান, শেষ বল পর্যন্ত চরম নাটকীয়
একটি টি-টোয়েন্টি ম্যাচে দলটি প্রথমে ব্যাট করে ২২৮ রান করে। ১২০ বলের ম্যাচে পাহার সমান রান করলেও স্বস্তিতে ছিল না তারা। কারণ বড় ফলাফল জয়ের নিশ্চয়তা দেয় না! শেষ পর্যন্ত হতাশার মধ্যেই থাকতে হয়েছে তাদের। প্রতিপক্ষ এই ১২০ বলে ২২৮ রানের পরিবর্তে ২৩২ রান করেছে।
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গ্রুপ পর্বের ম্যাচে আজ এমনটাই হয়েছে। টেবিল লিডার মুলতান সুলতান ২২৮ রান করেও জিততে পারেনি। তাদের বিশাল স্কোরলাইনকে ছাড়িয়ে গেছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতানকে তিন উইকেটে হারিয়েছে তারা।
উত্তেজনাপূর্ণ এই ম্যাচে এই জয়ে পিএসএল টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এল ইসলামাবাদ। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ১১। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মুলতান সুলতানস। পেশোয়ার জালমিরও ৯ ম্যাচে ১১ পয়েন্ট। যদিও রান রেটে পিছিয়ে তারা।
রোববার (১০ মার্চ) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে মুলতান সুলতান্স। উসমান খানের ৫০ বলে দুর্দান্ত এক সেঞ্চুরির ওপর ভর করে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে মুলতান। ১৫ বাউন্ডার আর ৩ ছক্কায় ১০০ রান করে অপরাজিত থাকেন তিনি। ১৮ বলে ৪২ রান করেন জনসন চার্লস।
জবাবে ব্যাট করতে নেমে ৪ রানে ২ উইকেট হারালেও থমকে যায়নি ইসলামাবাদ। ওপেনার কলিন মুনরো ৪০ বলে ৮৪ এবং অধিনায়ক শাদাব খান ৩১ বলে ৫৪ রান করে দলকে দারুণ এক জয় এনে দেন। শেষ দিকে ইমাদ ওয়াসিম ১৩ বলে ৩০, ফাহিম আশরাফ ১৪ বলে ২৩ রান করে জয়ে অবদান রাখেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)