ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ, অধিনায়ক হয়েই ফিরছেন তামিম ইকবাল
বিপিএলে দীর্ঘ স্পেল কাটিয়ে মাঠে ফিরছেন তামিম ইকবাল। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে তার নেতৃত্বে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। দেশের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ফ্র্যাঞ্চাইজি লিগেও ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দেন তামিম। তিনি মৌসুমের সেরা রানদাতা হিসেবে প্লেয়ার অফ দ্য সিজন পুরস্কারও জিতেছেন।
এবার বিপিএল চ্যাম্পিয়ন অধিনায়ককে নেতৃত্বের দায়িত্ব দিয়েছে প্রাইম ব্যাংক। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসরে দলকে নেতৃত্ব দেবেন তামিম। আজ এক বিবৃতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ এই ক্রিকেটারের খবর নিশ্চিত করেছেন দলটি। প্রাইম ব্যাংক নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এক পোস্টে তামিমের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছে, ‘সবচেয়ে বিশ্বস্ত কাঁধেই থাকছে অধিনায়কত্বের ভার: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল খান!’ বিপিএলের মতো ডিপিএলেও সতীর্থ হিসেবে মুশফিক-সৌম্যকে পাচ্ছেন তামিম।
তাছাড়া মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন অপু, নাইম ইসলামের মতো ক্রিকেটাররা আছেন দলে। তবে প্রাইম ব্যাংক ছেড়ে দিয়েছেন শরিফুল ইসলাম। এই ইনফর্ম পেসারের ঘাটতি পূরণ করতে হাসান মাহমুদকে দলে নিয়েছে তারা। তাছাড়া রুবেল হোসেন, আশিকুজ্জামানরাও আছেন পেস বিভাগে। দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ সালাহউদ্দিন।
সোমবার (১১ মার্চ) পর্দা উঠছে ডিপিএলের এবারের আসরের। প্রথম দিনেই মাঠে নামবে প্রাইম ব্যাংক। যেখানে খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে তামিমদের প্রতিপক্ষ শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)