ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এক ইনিংসেই তিন বড় বড় রেকর্ড গড়লেন রিশাদ
নুয়ান তুষারার হ্যাটট্রিক ও বাংলাদেশের ইনিংসের বিপর্যয়কর শুরুর পর কে ভেবেছিল বাংলাদেশের পক্ষে ১০০ রান করা সম্ভব হবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৩২ রানে ৬ উইকেট হারিয়েছে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে থাকেন রাশাদ হোসেন। 53 রানের মধ্যে দুর্দান্ত পঞ্চাশ রান কিছু সময়ের জন্য জয়ের আশা জাগিয়েছিল টাইগারদের। তবে ৩০ বলে ৫৩ রানের একটি ইনিংস বাংলাদেশকে জয় এনে দিতে পারেনি।
২৮ রানে সিরিজ হেরেছে বাংলাদেশ। কিন্তু এরই মধ্যে তিনি নিজেকে রেকর্ড বইয়ে তুলে নিয়েছেন। বিধ্বংসী এই ইনিংস খেলতে গিয়ে ৭টি ছয় হাঁকিয়েছেন রিশাদ। আর তাতেই দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড তিনি নিজের দখলে নিয়েছেন। চলতি সিরিজেই সেই রেকর্ডটি নতুন করে লিখিয়েছিলেন জাকের আলি অনিক। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক ইনিংসেই তিনি ৬ ছক্কা হাঁকান।
যা ছিল টাইগারদের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। সেটাই আজ ভেঙে দিলেন স্পিন অলরাউন্ডার রিশাদ। এর আগে বাংলাদেশের ৫ জন ব্যাটার মেরেছিলেন এক ইনিংসে ৫টি ছক্কা। কিন্তু চলতি সিরিজেই সেই রেকর্ড ভাঙল দুবার। আট বা এরপরে নেমে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ইনিংস এখন রিশাদের।
আগের সর্বোচ্চ ছিল আফিফ হোসেনের। ২০১৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জেতানো ফিফটি করেছিলেন তিনি। এখন পর্যন্ত এই দুটিই আটে নেমে ফিফটি পেরুনো ইনিংস। ৭ ছক্কায় শুধু বাংলাদেশ না। বিশ্ব ক্রিকেটেই নিজের নাম তুলেছেন রিশাদ। টেস্ট প্লেয়িং দেশগুলোর ব্যাটারদের সাপেক্ষে আট বা তার পরে নেমে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর মালিক এখন বাংলাদেশের এই লেগ স্পিনার।
যদিও সব মিলিয়ে এই রেকর্ডের মালিক বেলজিয়ামের ক্রিকেটার সাবের জাখিল। ২০২১ সালে অস্ট্রিয়ার বিপক্ষে এমন কীর্তি গড়েন সাবের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)