ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
যত টাকায় দেখা যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে ম্যাচ
গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে ক্রিকেটাররা তেমন বিশ্রাম পান না। ওয়ানডে সিরিজ খেলতে আজ চট্টগ্রামে পা রেখেছে দুই দল। এই সিরিজের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যাবে কমপক্ষে ২০০ টাকায়। ওয়েস্টার্ন গ্যালারির টিকিটের মূল্য ২০০ টাকা রাখা হয়েছে। পূর্বাঞ্চলীয় প্রদর্শনীর টিকিটের মূল্য ৩০০ টাকা রাখা হয়েছে।
জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ক্লাব ভবনে এই সিরিজের ওয়ানডে ম্যাচ দেখতে আপনাকে খরচ করতে হবে ৫০০ টাকা। আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে চাইলে টাকার পরিমাণ দ্বিগুণ করতে হবে অর্থাৎ ১০০০ টাকা।সবচেয়ে বেশি টাকা গুনতে হবে রুফ টপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের প্রতিটা ম্যাচ এই দুই স্ট্যান্ডে বসে দেখতে খরচ হবে ১৫০০ টাকা।
আগামী ১২ মার্চ থেকে পাওয়া যাবে টিকিট। সকাল ৯টা ৩০ মিনিট থেকে রাত ৮ টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
আগামী ১৩ মার্চ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ম্যাচ ১৫ মার্চ। আর শেষ ওয়ানডের আগে দুই দিন বিরতি। আগামী ১৮ মার্চ মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)