ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
রিশাদের বিস্ফোরক ইনিংস নিয়ে মুখ খুললেন অধিনায়ক শান্ত
সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। তবে ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন রিশাদ হোসেন। তিনি ৩১ বলে ৫৩ রান করেন। এ ছাড়া বলেও ভূমিকা রেখেছে। শুধু তাই নয়, প্রথম আন্তর্জাতিক ফিফটি করার পথে রেকর্ডও গড়েছেন রাশাদ।
শনিবার সিলেটে নিজের বিধ্বংসী ইনিংস খেলতে গিয়ে ৭ টি ছক্কা হাঁকান রিশাদ। তাই দেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছয়ের রেকর্ড তার। চলতি সিরিজে এই রেকর্ডটি নতুন করে লিখেছেন জাকির আলী অনিক। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিজের প্রথম ইনিংসে ৬টি ছক্কা হাঁকান তিনি। যা ছিল টাইগারদের সর্বোচ্চ ছয়ের ইনিংস। সেদিন ভেঙে দেন অলরাউন্ডার রিশাদ।
এ কারণে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজম হাসান শান্তর প্রশংসা পান রাশাদ। তিনি রিশাদের বোলিং দিয়ে শুরু করে বলেন, 'কন্ডিশনের পরিপ্রেক্ষিতে সে খুব ভালো বোলিং করেছে।' ব্যাটিং অপরিহার্য ছিল কারণ আমরা এখন ৬ জন বিশেষজ্ঞ ব্যাটসম্যান নিয়ে খেলছি। সবদিক দিয়ে। আমি মনে করি সে যেভাবে ব্যাট করছে তা ভবিষ্যতে আমাদের দলের জন্য ভালো হবে।
তবে এদিন রিশাদের কৃতিত্ব ম্লান হয়ে যায় নুয়ান তুশারার কল্যাণে। তুশারা নিজের প্রথম ওভারেই তুলে নেন হ্যাটট্রিক। তাকে নিয়ে শান্ত বলেন, 'ওর তো অবশ্যই অ্যাকশনটা একটু অন্যরকম। আমরা খুব বেশি খেলি না এমন। আগের দুই ম্যাচে পাথিরানাকে ভালোভাবেই সামলেছি। আমার মনে হয় শুরুর দিকে বলটা সুইং ও করছিল। আন্তর্জাতিক পর্যায়ে এরকম চ্যালেঞ্জ মেনে নিতে হবে এবং কীভাবে আমরা আরও ভালো করতে পারি সেটা নিয়ে প্ল্যান করতে হবে।'
তুশারার ওই এক ওভারেই বাংলাদেশ ছিটকে গিয়েছে, সেটা মেনে নিলেন শান্ত নিজেও, ‘হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। খুবই ভালো ওভার করেছে। আমার মনে হয় বোলারটাকে কৃতিত্ব দিতে হবে। হ্যাঁ ওই এক ওভারেই আমরা অনেক পিছিয়ে গিয়েছি। হ্যাঁ আমার তো তাই মনে হয় যে অই ওভার যদি আমরা আরেকটু ভালো খেলতে পারতাম, শুরুর দিকে যদি নতুন বলটা আরও ভালোভাবে খেলতে পারতাম ভিন্ন কিছু হতে পারত হয়ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)