ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
হারের ম্যাচ থেকে যে শিক্ষা নিলেন অধিনায়ক শান্ত
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। তবে সেই সুযোগ হাতছাড়া করে নাজমুল হোসেন শান্তর দল। শেষ ম্যাচে শনিবার সিলেটে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। তা ছাড়া টানা ৮৩৮ দিন পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারার মুখ দেখেছে টাইগাররা। সামগ্রিকভাবে ২০২২ সালের সেপ্টেম্বরের পর এটিই প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হার।
তবে শনিবার হারলেও পুরো সিরিজে ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত বলেন, আমি মনে করি সিরিজে সাধারণভাবে অনেক ইতিবাচক দিক রয়েছে। উইকেট হারানোর পরও আমরা কীভাবে ফিরে এসেছি। প্রথম ম্যাচ আর এই ম্যাচ। আজকের ম্যাচে বোলাররা কীভাবে ফিরলেন? অনেক ইতিবাচক দিক ছিল যে এই জিনিসগুলি ভবিষ্যতে কাজে লাগবে।
সামনে বিশ্বকাপ, সিলেটের এমন বড় রানের পিচ নিয়ে তাই কিছুটা সন্তুষ্ট শান্ত, 'অবশ্যই এ ধরনের উইকেটেই টি-টোয়েন্টি ম্যাচ হওয়া উচিত। বোলারদেরও অভিজ্ঞতা হচ্ছে আরও ভালোভাবে। যে ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয়। ব্যাটাররা ১৭০-১৮০-২০০ রান চেইজ করা লাগে সেরকম ধারণা আসছে। বিশ্বকাপের আগে এটা আমার মনে হয় ভালো প্রস্তুতি।
শেষের ৫ ওভার অবশ্য টাইগার বোলাররা ভালো করেছে এমনটি বলছেন শান্ত, ‘না পিচ পরিবর্তন হয়নি। বোলাররা খুব ভালো বোলিং করেছে। আমাদের বোলাররা শেষ দিকে ভালোভাবে প্ল্যান কাজে লাগিয়েছে।’
পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি। এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)