ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
সিরিজ হারের কারণ হিসাবে যা বললেন শান্ত
এর আগে নুয়ান তুষারা আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র সাতটি টি-টোয়েন্টি খেলেছেন। আজ (শনিবার) টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাতিশা পতিরানার চোটের কারণে তার চমকপ্রদ আগমন। একাদশে তার বিস্ময়কর অন্তর্ভুক্তি টাইগারদের ব্যাটসম্যানদের উৎসাহ দিয়েছে। তুষারার বলের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে তাদের।
হ্যাটট্রিক ছাড়াও ৫ উইকেটও নিয়েছেন এই খেলোয়াড়। এমনকি সিরিজ শেষে তার প্রশংসা করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তারা তাদের দুর্বলতার কথা বলেছেন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শুরুটা হয়েছিল হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে। মাত্র তিন রানে সেদিন হেরেছিল বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচটিতে একপেশে দাপট দেখিয়ে নাজমুল শান্ত’র দল সিরিজে সমতা ফেরায়। ফলে আজ তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশা ছিল টাইগারদের।
তুশারার বোলিং তোপে পুড়ে তাদের সেই আশা ভঙ্গ হয়েছে। এ নিয়ে ম্যাচ শেষে টাইগার অধিনায়ক বলেন, ‘শুরুতে তারা যেভাবে ব্যাট করেছে, অসাধারণ। কিন্তু শেষ ৪-৫ ওভারে আমরাও ভালোভাবে কামব্যাক করেছিলাম। পরের ইনিংসে পুরো নিয়ন্ত্রণ নিয়েছে নুয়ান তুসারা, পুরো ক্রেডিটই তার। দুর্দান্ত বোলিং করেছে সে। তবে আমাদের আরও সতর্ক হয়ে ব্যাটিং করা দরকার ছিল, বিশেষ করে শুরুর ছয় ওভারে। এরপর পুরো সিরিজে টাইগার পারফরম্যান্স নিয়ে শান্ত বলেন, ‘যদি পুরো সিরিজের দিকে তাকান, আমরা ভালো ক্রিকেট খেলেছি।
এই ম্যাচে বিশেষ করে রিশাদ, তাসকিন ও মেহেদীর ব্যাটি সত্যি খুশি হওয়ার মতো। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস পেয়েছি, কিন্তু ওয়ানডে ভিন্ন ফরম্যাট। তবুও আমাদের পুরো ভাবনা এখন সেদিকে।’ ২-১ ব্যবধানের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে সিলেটের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। এরপর বাংলাদেশ-শ্রীলঙ্কার ক্রিকেটাররা উড়াল দেবেন চট্টগ্রামে। সেখানে আগামী ১৩, ১৫ ও ১৮ মার্চ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দু’দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)