ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
যে কারণে মাঠ ছাড়লেন ম্যাথিউস
শ্রীলঙ্কার দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমেছে বাংলাদেশ। এদিকে ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে নিয়েই টাইগারদের ইনিংসে আক্রমণ শুরু করে লঙ্কানরা। প্রথম ওভারে ৫ রান দেওয়ার পর তৃতীয় ওভারেও বল করতে আসেন ম্যাথুস। একটি বল পরে, তার পায়ে অস্বস্তি বোধ এরপর মাঠ ছেড়ে দেন।
তখন ধারাভাষ্যকাররা বলছিলেন, মনে হচ্ছে এই লঙ্কান অলরাউন্ডারের কুঁচকিতে স্ট্রেন আছে। ম্যাথিউসের অসম্পূর্ণ ওভার বল করতে আসেন ধনঞ্জয়া ডি সিলভা। এতেই লঙ্কানরা তাদের প্রথম সাফল্য অর্জন করে। ধনঞ্জয়ার প্রথম বলটি স্টাম্পের দিকে চলে গেলে লিটন দাস সেটিকে মারতে যান। দাসুন শানাকার হাতে ধরা পড়ার আগে ১১ বলে ৭ রান করেন তিনি। সেই শুরু, এর পর এলোমেলো বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
ইনিংসের চতুর্থ ওভারে তুসারা পেরেরাকে বোলিংয়ে আনেন অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার প্রথম বলটি ছিল ডট। আউট সুইংয়ে পরবর্তী তিন বলে তিনি নাস্তানাবুদ করেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদকে। প্রথম দুই বলে সুইং আর গতির মিশেলে শান্ত-হৃদয়কে বোল্ড করেছেন, পরেরটিতে একইভাবে মাহমুদউল্লাহকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে। রান তাড়ায় ব্যাট করতে থাকা টাইগারদের ব্যাটিং মুহূর্তেই এলেমেলো। ১৫ রানেই নেই বাংলাদেশের ৪ উইকেট।
মাঝে সৌম্য সরকার কিছুটা বিপর্যয় সামলানোর চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু দুই ওভার পরই ফের তুসারা আক্রমণে ফিরতে শেষ তার উইকেট। ১০ বলে ১১ করে তিনি বোল্ড এই পেসারের ডেলিভারিতে। নিজের প্রথম ওভারে আক্রমণে এসে সফল হয়েছেন লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গাও। প্রথম ডেলিভারিতেই তিনি জাকের আলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন। ৩২ রানেই ৬ উইকেট হারাল বাংলাদেশ।
এর আগে প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের ৮৬ রানে ভর করে ১৭৪ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন দুটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)