ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপ ব্যার্থতার তদন্ত প্রতিবেদন নিয়ে মুখ খুললেন পাপন
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেট ব্যর্থতার একটি বড় অংশ হবে। মাঠের পারফরম্যান্সে একের পর এক হার। মাঠের বাইরে ছিল নানা বিতর্ক। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পাশাপাশি কোচ চন্দিকা হাথুরুসিংহেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বোলিং কোচ ডোনাল্ডের পদত্যাগ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
বিশ্বকাপের পর এই ব্যর্থতার কারণ খুঁজতে বেশ আগ্রাসীভাবে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘ পৃথক সাক্ষাত্কার পরিচালনা করার পর, এর প্রতিবেদন পরিচালনা পর্দের কাছে জমা দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত সেই প্রতিবেদনের বিস্তারিত সকলের কাছে স্পষ্ট হয়ে ওঠেনি।
সম্প্রতি একটি গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, তামিম ইকবাল বিশ্বকাপে না খেলার জন্য কোচ চন্ডিকা হাথুরুসিংহে দায়ী। এমনও বলা হয়, তামিমকে বিশ্বকাপের দলে রাখতে চাননি টাইগার কোচ। ফলে বিশ্বকাপ শুরুর আগেই বিতর্ক তৈরি হয়। যার কারণে বিশ্বকাপ দল থেকে সরে দাঁড়ান তামিম। এমনকি বিশ্বকাপের পতনে দুই বোর্ড সদস্যের জড়িত থাকার কথাও উল্লেখ করা হয় গণমাধ্যমের প্রতিবেদনে।
আজ শনিবার (৯ মার্চ) বোর্ড সভাশেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সভাপতি নাজমুল হাসান পাপনের সামনেও ছিল তদন্ত প্রতিবেদন ইস্যু।সেখানেই পাপন জানালেন দুই বোর্ড পরিচালকের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়, 'আমাকে চেয়ারম্যান একটা রিপোর্টই দিয়েছে। এখানে কোনো পরিচালক দূরে থাক, এমন কোনো লাইনই নেই, শব্দও নেই। এরকম রিপোর্ট তো প্রতিদিনই আসে। আমাকে যে রিপোর্ট দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নেই।’
বোর্ড সভাপতি জানান, ‘আজ (শনিবার) আমি জালাল ভাই, সুজন ও কয়েকজন পরিচালকের সামনে পুরো রিপোর্ট পড়ে শুনিয়েছি। বলেছি দেখেন কোথায় কী আছে। উনারা দেখলেন এরকম কিচ্ছু নেই। যে দুজনের নাম এসেছিল ঐ দুজনকেও পড়ে শুনিয়েছি, দেয়ার ইজ নাথিং। এর বাইরে কেউ কিছু বললে আমাদের করার কিছু থাকে না।
এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আকরাম খানের এক মন্তব্যের প্রেক্ষিতে পাপন বলেন, 'আজ কে জানি আকরামের একটা বক্তব্য পাঠাল। আকরামকে সাথে সাথে পাঠালাম, আকরাম লিখেছে এক্স্যাক্টলি ফেইক নিউজ ভাইয়া। আমি তো আকরামকে অবশ্যই বিশ্বাস করি। ফেইক নিউজ করলে আমার কী করার আছে? যে পরিমাণ নিউজ হয়, আমাদের কাজ কি খালি এসবের উত্তর দেওয়া?'
তদন্ত প্রতিবেদন নিয়ে পাপনের বক্তব্য, ‘একটা কমিটি করা হয়েছিল। ওরা বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলেছে। ওদের সাথে কথা বলে তারা কিছু সাজেশন ও রিকমেন্ডেশন দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন, সেখানে আসলে এমন কোনো তথ্য নেই যা আমি জানি না বা আপনারা জানেন না। কী আসতে পারে পারফরম্যান্স খারাপের জন্য? যে কাউকে জিজ্ঞেস করলে সে বলতে পারবে। তবে বেশ কিছু পরামর্শ দিয়েছে এবং সে অনুযায়ী কাজও শুরু করে দিয়েছে। শেষ মিটিংয়ের পর তো বলেছিলাম আপনাদের। যেসব বিভাগের কাজ, তা শুরু হয়ে গেছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- সিগারেটের দাম বাড়বে নাকি কমবে? নতুন বাজেট নিয়ে যা জানা যাচ্ছে
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)