ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

২০২৪ মার্চ ০৯ ১০:৪২:২৬

হাইভোল্টেজ ম্যাচে যে একাদশ নিয়ে খেলবে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। সিরিজের প্রথম দুই ম্যাচের একটিতে জিতেছে দুই দলই। যে কারণে আজ শেষ ম্যাচটি অঘোষিত ফাইনাল।

গতকাল চন্দিকা হাথুরুসিংহে বলেছেন, এই ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। প্রধান কোচ বলেন, "আমরা সিরিজ জয়ের অবস্থানে আছি। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। যেহেতু ম্যাচটি একই মাঠে হচ্ছে, তাই আমাদের বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে।"

'আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলঙ্কা খুবই ভালো টি-টোয়েন্টি দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার চেষ্টা করছি।'-আরও যোগ করেন তিনি।

আজ সিরিজ নির্ধারণের ম্যাচে অবশ্য বাংলাদেশের একাদশে পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। গত ম্যাচের একাদশ নিইয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। কারণ গুরুত্বপূর্ণ ম্যাচে এসে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ- লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ