ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিপিএলে দল বাড়বে কি-না জানালেন পাপন!
উপভোগ্য এক বিপিএলই উপহার দিয়েছিল এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কোনো বিতর্ক ছাড়াই শেষ হলো মৌসুম। সম্প্রচার থেকে ধারাভাষ্য, বিপিএল সিজন ১০ দর্শকদের হৃদয়ে ভরিয়ে দিয়েছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর থেকে পর্দা নেমে এসেছে মাত্র পাঁচ দিন আগে। এদিকে নতুন প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে।
আসন্ন বিপিএলে অংশ নিতে চারটি নতুন দল বিসিবিতে তাদের আবেদন জমা দিয়েছে। সম্প্রতি একটি টিভি চ্যানেলকে এ তথ্য জানিয়েছেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মালিক। তবে এই চাহিদার আলোকে দল বাড়ানোর সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন তিনি।
এ প্রসঙ্গে এবার কথা বলেছেন বিসিবি সভাপতি ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনও। তিনি বলেন, 'বলা মুশকিল। ২-৩টি ফ্র্যাঞ্চাইজি যোগ হবে কি না… আমাদের সক্ষমতাও দেখতে হবে। প্রথম কথা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি যদি যোগ হয় খরচ অনেক বেড়ে যাবে। দ্বিতীয়ত, সময়। একটা টুর্নামেন্টের জন্য যে সময় আমরা পাই… এই সময়ে না করে যদি সময় একটু এদিক সেদিক করতে পারতাম আমরা আরও ভালো ভালো বিদেশি খেলোয়াড় পেতাম। কিন্তু আমাদের উপায় নেই।
'দেখুন বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই শ্রীলঙ্কার সাথে খেলতে হচ্ছে। আমাদের তো ন্যূনতম একটা বিরতি দিতে হয়। এখন আবার প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। তারপর সামনে আরও সিরিজ, এরপর বিশ্বকাপ। এত সময় পাওয়া কঠিন হবে। তৃতীয়ত, বাইরের ঐ অবকাঠামো নেই। স্টেডিয়াম আছে, আনুষঙ্গিক যে জিনিস দরকার সেই সুযোগ নেই। আমাদের পরিকল্পনা হলো এটাকে আরও বড় করব, সারা বাংলাদেশে নিয়ে যাব। কিন্তু আগামীবারেই হবে কি না বলা কঠিন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)