ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
এবার নতুন উচ্চতায় শাহিন আফ্রিদি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজিতে নতুন মাইলফলক ছুঁয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি টুর্নামেন্টে তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ উইকেট লাভ করেন। এই অর্জনের দিনে শাহীন লাহোর কালান্দার্সও মৌসুমে তাদের প্রথম জয় পেয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে হারের চক্রে আটকে আছে গত দুই আসরের চ্যাম্পিয়নরা।
চলতি পিএসএলে প্রথম ৬ ম্যাচে টানা হারের পর লাহোরের সপ্তম ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে। ফলে প্রকৃতির সহায়তায় তাদের ভাগ্যে একটি পয়েন্ট যুক্ত হয়, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে নেয় দু’দল। এবার নিজেদের অবদানেই প্রথমবারের মতো পূর্ণ পয়েন্ট পেয়েছে শাহিন আফ্রিদিরা। গতকাল (বুধবার) রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে তারা ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়েছে।
পিএসএলের ইতিহাসে প্রথম শততম উইকেটের কীর্তি গড়েছিলেন সাবেক পেসার ওয়াহাব রিয়াজ। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচকের দায়িত্বে আছেন সাবেক এই ক্রিকেটার। পিএসএলে সবমিলিয়ে তিনি ১১৩ উইকেট শিকার করেছেন। যা এখন পর্যন্ত টুর্নামেন্টটির সর্বোচ্চ উইকেটশিকার। তার পরের অবস্থান হাসান আলির, তিনিও চলতি আসরেই শততম উইকেটের কীর্তি গড়েছেন।
এখন পর্যন্ত পিএসএলে তার উইকেট ১০৭টি। গতকাল একশ উইকেট পূর্ণ করা শাহিন আছেন সেই তালিকার তৃতীয় নম্বরে। লাহোরের ১৭ রানের জয়ের ম্যাচে এদিন ৪ ওভারে ৩২ রান খরচায় অধিনায়ক শাহিন ২ উইকেট নেন। পিএসএলের চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি শাদাব খান। চলতি আসরে ইসলামাবাদ ইউনাইটেডকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডারের শিকার ৮৭ উইকেট। ইসলামাবাদের বিপক্ষে আগে ব্যাট করে শাহিনের লাহোর ১৬২ রানের পুঁজি গড়েছিল।
তাদের হয়ে ৪৪ বলে সর্বোচ্চ ৬৪ রান করেন রসি ভ্যান ডার ডুসেন। এছাড়া ঝোড়ো ব্যাটিং করা শাহিন আফ্রিদির ৩০ ও ডেভিড উইজির ২৪ রানে ভর করে লড়াকু সংগ্রহ পায় লাহোর। জবাবে ব্যাট করতে নেমে শাদাবের দল মাত্র ৩৮ রানেই ৬ উইকেট হারিয়ে বসে। এরপর তাদের বড় হার ঠেকিয়েছেন আজম খান (২৯), ফাহিম আশরাফ (৪১) ও নাসিম শাহরা (২৭)। যদিও শেষ পর্যন্ত ইসলামাবাদ ১৪৫ রানে গুটিয়ে যায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)