ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে ইচ্ছা মতো পরিবর্তন করেছিলেন কে, সাকিব নাকি হাথুরু!
বিশ্বকাপে ব্যর্থতার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওই কমিটির প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়। যদি প্রকাশ পায় তবে ধারণা করা হচ্ছে নতুন তদন্তের প্রয়োজন হতে পারে। ফলে রিপোর্টের কপি এখনও বোর্ডে দেওয়া হয়নি। ক্রিকেটারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি বিশ্বকাপ দলে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ম্যানেজারদের দায়ী করেছে।
এদিকে, মূল্যায়ন কমিটির একজন সদস্য জনপ্রিয় গণমাধ্যমকে বলেছেন, ক্রিকেটারদের একাংশ মনে করেন যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে প্রতিটি ম্যাচে ব্যাটিং অর্ডার পরিবর্তন করায় দলটি দল হিসেবে ভালো খেলতে পারে না। অন্যদিকে কোচ হাথুরুসিংহে মূল্যায়ন কমিটিকে জানিয়েছেন, অধিনায়ক সাকিবের অনুরোধেই এই ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে। সাকিব মূল্যায়ন কমিটিকে জানিয়েছেন, কোচ হাথুরুর ইচ্ছায় ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ দলের ক্রিকেটাররা ম্যানেজারদের বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তোলেন। যা মূল্যায়ন কমিটিকে খুবই অস্বস্তিতে ফেলেছে।
এক মাসেরও বেশি সময় ধরে এনায়া হোসেন সিরাজের মূল্যায়ন কমিটি বিশ্বকাপে অংশগ্রহণকারী সকলের সাক্ষাৎকার নেয়। দলের ম্যানেজার খালিদ মেহমুদ সোজন, ক্রিকেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান জালাল ইউনুস, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু (সাবেক), নির্বাচক হাবিব বাশার শুরুতেই সাক্ষাৎকার দেন। অবশেষে সাক্ষাৎকার নেওয়া হলো অধিনায়ক সাকিব আল হাসানের।
এদিকে বিশ্বকাপ দলের সদস্য না হলেও মূল্যায়ন কমিটির মুখোমুখি হতে হয় সাবেক অধিনায়ক তামিম ইকবালকে। বিশ্বকাপ দলে কেন তাকে নেয়া হয়নি সে বিষয়েও তার কাছে জানতে চাওয়া হয়েছিল। মূল্যায়ন কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, তামিম নিজের মতো করে নিজের সঙ্গে ঘটা পুরো ঘটনার বর্ণনা করেছেন।
এতে করে বিসিবি সভাপতি ও তামিমের মধ্যে বিভেদ সৃষ্টির পেছনে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের দায় খুঁজে পেয়েছে কমিটি। একাধিক অভিজ্ঞ ক্রিকেটার মনে করেন, বিশ্বকাপে তামিম না থাকায় দলের ভারসাম্য নষ্ট হয়েছে।
বিসিবির একজন পরিচালক জানান, তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজার পরামর্শেই হাথুরুসিংহেকে দ্বিতীয় দফায় কোচ নিয়োগ দেয়া হয়। কিন্তু অধিনায়ক কোচের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা না পাওয়ায় ক্রমেই দূরত্ব বাড়তে থাকে। পরিস্থিতি বেশি খারাপ হওয়ায় তামিম হুট করে অবসরের ঘোষণা দেন। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙলেও নেতৃত্ব ছেড়ে দেন তামিম। কিন্তু কোচ কোনোভাবে চাননি তামিম বিশ্বকাপ খেলুক।
সূত্র: সমকাল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)