ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
নোয়াখালীসহ বিপিএলে অংশ নিতে আগ্রহী আরও ৪ দল
কদিন আগেই পর্দা নেমে এসেছে বিপিএলের দশম আসর নিয়ে দারুণ আয়োজনে। বিখ্যাত বিদেশি ক্রিকেটার, দারুণ কভারেজ এবং দর্শক উপস্থিতি এবারের বিপিএলকে দারুণ করেছে। সদ্য সমাপ্ত বিপিএল টুর্নামেন্টে সাতটি দল অংশ নেয়। দেশের ব্যস্ততম ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে আরও চারটি দল।
বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মালিক জানান, বিপিএলে অংশ নিতে এরই মধ্যে আরও চারটি দল আবেদন করেছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততার পরিপ্রেক্ষিতে নতুন দল যোগ করার সম্ভাবনা খুবই কম। বর্তমান সাতটি দলের কেউ সরে দাঁড়ালে এই চারটি দলের যেকোনো একটি শট পেতে পারে।
ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘দল বাড়ানোটা খুব কঠিন। আমাদের কাছে ইতোমধ্যেই রাজশাহী, ময়মনসিংহ, নোয়াখালী, গাজীপুর আবেদন করে রেখেছে। বর্তমানের কোনো দল যদি না থাকে তাহলে তাদের পরিবর্তে আমরা ওই দলগুলোর কাউকে আনতে পারি। আগামী বিপিএলেই যে আমরা আরেকটা দল বাড়াবো সেটা চ্যালেঞ্জিং।
তিনি আরও বলেন, ‘আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময় বের করা। জাতীয় দলের খেলার পর যে সময়টা বাকি থাকে সেই সময়টুকুর মধ্যেই আমাদেরকে বিপিএল আয়োজন করতে হয়। একটা দল বাড়ানো মানে প্রায় দশটা দিন আরও অতিরিক্ত লাগে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)