ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
ব্যাটিংয়ে জাকেরকে যা বলছিলেন মাহমুদউল্লাহ
তাদের একজন দেড় দশক ধরে জাতীয় দলে আছেন অন্য জনের প্রথম ম্যাচ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের চিত্র ছিলো এমন। কিন্তু দুজনের ব্যাটিং দেখার পর মনে হলো দুজনেই একে অপরকে ভালো করে চেনেন। সিলেটে গতকালের (সোমবার) ম্যাচে বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখালেন মাহমুদুল্লাহ রিয়াজ ও জাকির আলীর জুটি।
লঙ্কার দেওয়া ২০৭ রানের লক্ষ্যে পৌঁছতে গিয়ে ২০৩ রানেই থেমে যায় টাইগাররা। তবে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকির আলী অনিকের জুটি ম্যাচে আলো কেড়েছেন। চার উইকেট হারিয়ে ব্যাট করতে নামেন জাকির। রিয়াদের সঙ্গে ২৯ বলে ৪৭ রানের জুটি গড়েন তিনি। ওই জুটির কারণে বাংলাদেশের ম্যাচে ফেরার সম্ভাবনা বেড়ে যায়।
তবে ব্যাটিংয়ের সময় মাহমুদউল্লাহর সঙ্গে মাঠে কী আলোচনা হয়েছিল সে বিষয়ে সাংবাদিক সম্মেলনে জাকির বলেন, “আমি যখন ব্যাট করতে যাই তখন রিয়াজ ভাই ক্রিজে ছিলেন। তিনি বলেছেন স্বাভাবিকভাবে ব্যাট করতে। আমি সাধারণত আমার মতো করে খেলার চেষ্টা করেছি। রিয়াজ ভাই যদি কিছু ঝুঁকি নেন এবং কিছু সীমাবদ্ধতা পান তাহলে আমার কাজ সহজ হয়ে যাবে।
'দুজনেরই এরকম পরিকল্পনা ছিল। রিয়াদ ভাই চান্স নিচ্ছিল, তখন আমারও পরিকল্পনা ছিল এক ওভারে কীভাবে ১০-১২ রান বের করা যায়। রিয়াদ ভাই থাকলেও আমি আমার ভূমিকাটা এরকমই রাখতাম। উনি চলে যাওয়ার পর আমি গিয়ার শিফট করিনি।'-যোগ করেন জাকের।
জাকেরের আক্ষেপ ম্যাচ জিততে না পারার, 'যদি ম্যাচ জিততে পারতাম, তাহলে ১০-১২ রান করলেও বেশি খুশি লাগত। ভালো খেলেছি আলহামদুলিল্লাহ, আল্লাহতায়ালা যা দিয়েছেন। তবে ম্যাচ জেতাতে পারলে হয়ত আরও বেশি খুশি হতাম।'
জাতীয় দলে খেলা নিয়ে জাকের বলেন, 'আমি সবাইকেই বলতাম, আল্লাহতায়ালা যখন আমার জাতীয় দলে খেলার সময় লিখে রেখেছেন আমি তখন এমনিতেই খেলতে পারব। এটাই। আমার সুযোগ এসেছে। মানসিকভাবেও প্রস্তুত ছিলাম। আলিসের যখন ইঞ্জুরি হলো। প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। শান্ত আমার সাথে কথা বলেছিল যে তোর কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। মানসিকভাবে প্রস্তুত থাকিস। আমার সাথে আগেই কথা হয়েছিল। তো আমি প্রস্তুত ছিলাম।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)