ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবার চা বাগানে টি-টোয়েন্টি ট্রফি উন্মোচন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ব্যস্ততার পর খুব একটা বিশ্রাম পাচ্ছেন না জাতীয় দলের ক্রিকেটাররা। চায়ের দেশ সিলেটে আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর একদিন আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন লাকাতুরা চা বাগানে আজ ট্রফি উন্মোচন করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুপুর ১টা ১৫ মিনিটে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।
ট্রফি উন্মোচন করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা। উল্লেখ্য, দুই ম্যাচের নিষেধাজ্ঞার কারণে তিনি টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না। তার অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন শরথ আসালাঙ্কা। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে আজ (রোববার) সিলেটে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজম হোসেন শান্ত। তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার পর এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। তিনি অধিনায়ক হিসাবে তার লক্ষ্য সম্পর্কে অকপটে বলেছেন: "আমি মনে করি আমাকে প্রথমে দল নিয়ে ভাবতে হবে।" এর আগেও যখন আমি একজন নেতা ছিলাম, আমি সবসময় চিন্তা করতাম কীভাবে আমি দলে অবদান রাখতে পারি। আমি মনে করি এটি এখন আরও ভাল সাহায্য করবে। একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি না আমাকে অনেক কিছু একা করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে আমার কাজ সহজ হবে।
অধিনায়কের দায়িত্ব পাওয়ায় গর্বিত শান্ত। যে কারণে বিসিবির প্রতিও কৃতজ্ঞতা এই টাইগার দলপতির, ‘এটি অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের ব্যাপার। প্রত্যেক ক্রিকেটারের দেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন থাকে। এই সুযোগ বিসিবি করে দিয়েছে, তাদের ধন্যবাদ জানাই। আমি খুবই আনন্দিত।’
তিন টি-টোয়েন্টি ছাড়াও সমান সংখ্যক ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচই হবে সিলেট ও চট্টগ্রামে। এই প্রথম কোনো পূর্ণাঙ্গ সিরিজের ম্যাচ গড়াবে না মিরপুরে। ২০০৬ সালে আন্তর্জাতিক স্টেডিয়াম হিসেবে শের-ই-বাংলা স্টেডিয়ামের যাত্রা শুরু হয়েছিল।
সিরিজের প্রথমে হবে টি-টোয়েন্টি। ফরম্যাটটিতে আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি ম্যাচ হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ। শেষদিকে টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)