ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
অধিনায়ক হয়ে বাংলাদেশের স্বপ্ন নিয়ে যা বললেন শান্ত
গত বছর ব্যাট হাতে আলো ছড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ দলের সেই বিশ্বাসের প্রতিদানও বেশ ভালোভাবেই শোধ করেছেন তিনি। তাই গত মাসেই তিন ফরম্যাটেই টাইগারদের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল তার হাতে। আগামীকাল (সোমবার) থেকে শুরু হওয়া শ্রীলঙ্কা সিরিজে অধিনায়ক শান্তর প্রথম অ্যাসাইনমেন্ট।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামার আগে আজ (রোববার) সিলেটে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শান্ত। সেখানে তিনি অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য নিয়ে কথা বলেছেন: 'আমি মনে করি সবার আগে আমাদের দল নিয়ে ভাবা উচিত। এর আগেও, যখন আমি অধিনায়ক ছিলাম, আমি সবসময় চিন্তা করতাম কীভাবে দলকে ইনপুট দিতে পারি। আমি মনে করি এটি এখন আরও ভাল সাহায্য করবে। একজন অধিনায়ক হিসেবে আমি মনে করি না আমাকে একা অনেক কিছু করতে হবে। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে আমার কাজ সহজ হবে।
অধিনায়ক হতে পেরে শান্তা গর্বিত। এ জন্য টাইগার অধিনায়ক বিসিবির কাছেও কৃতজ্ঞ: “এটা অবশ্যই অনেক আনন্দের। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক গর্বের উৎস। প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের প্রতিনিধিত্ব করার। এই সুযোগের জন্য বিসিবিকে ধন্যবাদ। আমি খুব খুশি।
ওয়ানডেতে বড় ট্রফি পাওয়ার কথা ভাবছেন শান্ত, ‘ওয়ানডেতে মাশা-আল্লাহ ভালো করছি। দল হিসেবে বড় কোনো টুর্নামেন্ট জিতিনি। কীভাবে বড় টুর্নামেন্টে ভালো ক্রিকেট খেলতে পারি বা দেশের হয়ে ট্রফি নিয়ে আসতে পারি ওই প্ল্যান নিয়ে আগাবো।’
এছাড়া টি-টোয়েন্টি নিয়ে শান্ত বলেন, ‘টি-টোয়েন্টিতে আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আরও উন্নতি করতে পারলে যেকোনো কন্ডিশনে যেকোনো দলের বিপক্ষে ভালো করতে পারব। দিনকে দিন প্ল্যান আরও পরিস্কার হবে। ৩ ফরম্যাটে আমরা যারা খেলব, যে ৩০-৩৫ প্লেয়ার আছে জাতীয় দলের আশপাশে, প্রত্যেকের দায়িত্ব যার যার জায়গা থেকে দলের জন্য অবদান রাখা।’
উল্লেখ্য, আগামীকাল সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ফরম্যাটের তিনটি ম্যাচই ওই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। পরবর্তী দুটি ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)