ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যা বললো রংপুর রাইডার্স

২০২৪ মার্চ ০২ ১৪:৪৪:৪২

বরিশালকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে যা বললো রংপুর রাইডার্স

বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ফরচুন বরিশালের কাছে হেরেছে রংপুর রাইডার্স। শুধু ওই ম্যাচেই নয়, সাকিব-তামিম দ্বৈরথের কারণে এই দুই দলের লড়াই পুরো প্রিমিয়ার লিগে অন্যরকম উত্তেজনা ছড়িয়েছে।

তবে লড়াই চলছে মাঠে। ক্রিকেট ভদ্রলোকের খেলা, রংপুর রাইডার্স তা দেখিয়েছে। ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর রংপুর ফ্র্যাঞ্চাইজি তাদের অভিনন্দন জানিয়েছিল যদিও তারা নিজেরাই শিরোপা ছুঁতে পারেনি।

শুক্রবার রাতে ফাইনালের পর রংপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বরিশালকে। তাছাড়া অফিশিয়াল ফেসবুক পেজ থেকেও পোস্ট করে বরিশালকে অভিনন্দন জানিয়েছে রংপুর। অভিনন্দন বার্তায় তারা লিখেছে, 'রংপুর রাইডার্সের পক্ষ থেকে নতুন বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে ফুলেল শুভেচ্ছা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ