ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
যত টাকায় দেখে যাবে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি ম্যাচ
আগামীকাল থেকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের টিকিট বিক্রি শুরু হবে। এরই মধ্যে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এবার সর্বনিম্ন টিকিটের মূল্য ২০০ টাকা। বরাবরের মতো, দর্শকরা এই মূল্যে গ্রিন গ্যালারি এবং ওয়েস্টার্ন গ্যালারির টিকিট কিনতে পারবেন। এছাড়া ইস্টার্ন গ্যালারির টিকিট ৩০০ টাকা, ক্লাব হাউসের টিকিট ৫০০ টাকা এবং গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিট ১৫০০ টাকায় কেনা যাবে।
সিলেট নগরীর লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়া রিকাবীবাজারে অবস্থিত সিলেট জেলা স্টেডিয়ামেও টিকিট পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি হবে।
৪ মার্চ থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাকি দুটি টি-টোয়েন্টি হবে ৬ ও ৯ মার্চ। প্রথম দুটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হলেও সিরিজের শেষ টি-টোয়েন্টি হবে বিকাল ৩টায়।
এরপর সেখান থেকে চট্টগ্রাম যাবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে। ১৩ মার্চ বেলা ২ টা ৩০ মিনিটে প্রথম ওয়ানডে খেলতে নামবে এই দুই দল। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৫ ও ১৮ মার্চ। দুই ম্যাচ বেলা আড়াইটায় হলেও শেষ ওয়ানডে হবে সকাল ১০ টায়।
ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। সাদা বলের ক্রিকেট শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২২-২৬ মার্চ। ম্যাচটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
পরের টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)