ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

সাইফউদ্দিনকে নিয়ে কোন পরিকল্পনা নেই হাথুরু!

২০২৪ মার্চ ০২ ১১:৩০:০৫

সাইফউদ্দিনকে নিয়ে কোন পরিকল্পনা নেই হাথুরু!

সদ্য সমাপ্ত হওয়া বিপিএলে ভালো পারফরম্যান্স করেও জাতীয় দলে জায়গা পাননি মোহাম্মদ সাইফউদ্দিন। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজে কোনো ফর্মেই নেই এই অলরাউন্ডারের বোলিং। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।

গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপিএল চ্যাম্পিয়ন সাইফউদ্দিন বলেন না, না কোন আফসোস নেই, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। বিসিবি মনে করেছিল আমার বিশ্রাম দরকার। আমার মনে হয় পূর্ণ ফিটনেস থাকলে ভালো হবে।

হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে কথা হয়েছে কি না এই প্রশ্নে সাইফউদ্দিন বলেন, ‘না, প্রথম যখন এসেছিলাম আমি জিজ্ঞেস করেছি কী ব্যাপার, তোমাকে আমি হোয়াটস অ্যাপে মেসেজ দিয়েছি, রিপ্লাই দেও নাই। বলেছে, 'খেয়াল করিনি। তুমি তো এখন ইনজুরড। সুস্থ হলে পরিকল্পনা করবো তোমাকে নিয়ে।' এখন মেসেজ দেবো কিনা মুডের ওপর নির্ভর করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ