ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএলের টুর্নামেন্টসেরা হলেন যিনি!
বলা হয়েছিল বিপিএলের পর তামিম ইকবাল তার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেবেন। একসময় জাতীয় দলে খেলা থেকে অবসরের ঘোষণা দেন। এরপরে, তিনি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ফিরে আসেন, তবে তিনি বিশ্বকাপের জন্য বিমানে ওঠেননি। এবারের বিপিএল সিরিজের সেরা তারকা তামিম।
ফাইনালের আগে দারুণ ফর্মে ছিলেন তামিম। ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচে ৪৫৩ রান করেছেন। সেরা ব্যাটসম্যানের দৌড়ে তামিমের প্রতিপক্ষ ছিলেন কুমিল্লার তাওহীদ হৃদয়। দুজনের মধ্যে পার্থক্য ছিল ৬। সেখান থেকে আজ অক্ষত ছিলেন হৃদয় । তামিম নিজেও খুব বড় ভূমিকা পালন করতে পারেননি। তবে চূড়ান্ত পর্যায়ে এই অল্প রান কার্যকর ভুমিকা পালন করছে।
তাওহীদ হৃদয়কে টপকে বিপিএলের সিরিজসেরা হলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ৪৯২ রান করে সিরিজের সেরা ব্যাটার হয়েছেন তামিম। সেইসঙ্গে পুরো বিপিএলের সেরা খেলোয়াড়ের পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি।
তামিম যে ফুরিয়ে যাননি সেটা প্রমাণ করেছেন এবারের বিপিএলে। বড় ইনিংস নিয়মিত না এলেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে খেলেছেন ৭১ রানের চমৎকার এক ইনিংস। টুর্নামেন্টে এরপর আরও দুটি ফিফটি পেয়েছেন। এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস।
বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান, বিপিএলে সর্বোচ্চ রানসহ প্রায় অনেক রেকর্ডই নিজের করে রেখেছেন চট্টগ্রামের এই ওপেনার। আজ বিপিএলের ফাইনালেও তামিমের সামনে হাতছানি দিচ্ছিল দুই রেকর্ড। তার মধ্যে অন্তত একটি রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই নিয়মিত খেলেছেন তামিম। ১০ আসরে আটটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা তার হয়েছে। এরই মধ্যে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে বিপিএলে দুই সেঞ্চুরির কীর্তি তিনি গড়ে ফেলেছেন। আজ গড়েছেন এক মৌসুমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড।
২০১৬ সালে চট্টগ্রাম ভাইকিংসের হয়ে তিনি করেছিলেন ৪৭৬ রান। এরপর ২০১৯ বিপিএলে কুমিল্লার চ্যাম্পিয়ন হওয়ার টুর্নামেন্টে করেছিলেন ৪৬৭ রান। এক মৌসুমে বিপিএলে দেশীয়দের মধ্যে সর্বোচ্চ রানে তামিমের এ দুই স্কোর রয়েছে ৩ ও ৪ নম্বরে। এবারের বিপিএলে সেটাকেই টপকে গেলেন তিনি।
অধিনায়ক হিসেবে প্রথম বিপিএল শিরোপা নিশ্চিতের দিনে সিরিজ সেরার পুরস্কারটাও পেলেন তামিম। বয়স বাড়লেও তামিম যে ফুরিয়ে যাননি তাই যেন প্রমাণ করলেন শের-ই বাংলা স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)