ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
তামিম নাকি হৃদয়, কে হবেন এবারের বিপিএলের শীর্ষ রান সংগ্রাহক!
আগামীকাল বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। বরিশালের প্রথম শিরোপা নাকি কুমিল্লার পঞ্চম- এই প্রশ্নেই কথা হচ্ছে ফাইনালের আগে। এ ছাড়া আরও একটি বিষয়েও অনেকের চোখ রয়েছে- কে হবেন এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক! ? লড়াই এখন দুজনের মধ্যে।
বরিশাল থেকে তামিম ইকবাল এবং কুমিল্লা থেকে তাওহীদ হৃদয়। ফাইনালেও রান বাড়ানোর সুযোগ পান এই দুই ক্রিকেটার। বর্তমানে দুজনের মধ্যে পার্থক্য মাত্র ৬ রান।
এবারের বিপিএলে তামিমের সর্বোচ্চ রান ১৪ ইনিংসে ৪৫৩। এক ম্যাচ কম খেলে হৃদয়ের সেট ৪৪৭ রান। গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিম ১০ রান করার আউট হয়ে যান। তবে এবারের বিপিএলের ব্যাটসম্যানদের গল্প বলতে গেলে মূল চরিত্রে হৃদয়কে রাখতে হবে। হৃদয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ১৩ ইনিংসে ৪৪৭ রান করেছেন, ৪০.৪৩ গড়ে এবং ১৪৯.৪৯ স্ট্রাইক রেট। হৃদয় এমন উচ্চতায় পৌঁছেছে, যা আগে কোনো বাংলাদেশি ব্যাটসম্যান পৌঁছাতে পারেননি।
বিপিএলের ইতিহাসে ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ৪০০-এর বেশি রান করা একমাত্র বাংলাদেশি হৃদয়। এর আগে যাঁরা এই কীর্তি গড়েছেন, তাঁদের প্রত্যেকেই বিদেশি। ছক্কা মারাতেও হৃদয় ছাড়িয়ে গেছেন স্থানীয় সবাইকে। এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ ২৪টি ছক্কা মেরেছেন। বিপিএলের এক আসরে যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। সোমবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪টি ছক্কা মেরে রেকর্ডটি নিজের করে নেন ২৩ বছর বয়সী হৃদয়। অর্থাৎ চলতি বিপিএলে হৃদয় রান করেছেন নিজেকে ভেঙেচুড়ে, ‘বাংলাদেশি মান’কে অতিক্রম করে।

তামিম খেলেছেন নিজের চিরায়ত কৌশলেই। শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও গত ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রামে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলার পর টুর্নামেন্টে আরও দুটি ফিফটি পেয়েছেন। এলিমিনেটরে চট্টগ্রামের বিপক্ষে খেলেছিলেন ৪৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস। ৪৫৩ রান তামিম করেছেন ১২৫. ৪৮ স্ট্রাইক রেটে। আছে ১৫টি ছক্কার মার। তাঁদের পাশাপাশি ফাইনালে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিমও।
লিটন ১৩ ইনিংসে রান করেছেন ৩৭৫। গড় ২৮.৮৪, স্ট্রাইক রেট ১৩০.৬৬। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চারে থাকা লিটনের এবারের বিপিএলকে দুই ভাগে ভাগ করতে হবে। শুরুটা ভালো ছিল না মোটেও। কুমিল্লা ভিক্টোরিয়ানস অধিনায়ক প্রথম ৫ ম্যাচে একবারও ২০ রানের ঘরে যেতে পারেননি, ৭৫ স্ট্রাইক রেটে করেছিলেন মাত্র ৩৭ রান!
তবে এরপর লিটন স্বরূপে ফেরেন। পরের ৮ ইনিংসে ফিফটি আছে ৩টি, যার মধ্যে দুটিতেই ৮০ রানের বেশি করেছেন। সর্বশেষ ম্যাচে খেলেছেন ৫৭ বলে ৮৩ রানের ইনিংস। তাই আরেকটি বড় ইনিংস খেললে লিটনের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহকের সুযোগ থাকছে।
মুশফিক ৩৬৭ রান নিয়ে পঞ্চম। গড় ৩৩.৩৬ হলেও স্ট্রাইক রেটে মুশফিক আলাদা নজর কাড়তে পারেননি। ব্যাট করেছেন ১২৩.৫৬ স্ট্রাইক রেটে, যেখানে সব মৌসুম মিলিয়ে বিপিএলে তাঁর স্ট্রাইক রেট ১৩২.১৮।
স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এই স্ট্রাইক রেট তৃতীয় সর্বোচ্চ। তাঁর ওপরে আছেন শুধু সাকিব আল হাসান (১৩৯.৩৬) ও তাওহিদ হৃদয় (১৩২.৭১)। মিডল অর্ডারে ব্যাটিং করে বড় ইনিংস খেলাও তাঁর জন্য কঠিন। তবে প্রথমবারের মতো বিপিএল চ্যাম্পিয়ন হতে একটা বড় ইনিংস নিশ্চয়ই খেলতে চাইবেন মুশফিক। ৩৮৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনে থাকা তানজিদ হাসানের দল চট্টগ্রাম এলিমিনেটর থেকে বিদায় নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)