ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
দেশের ৬৪ জেলায় সম্প্রচার হবে বিপিএলের ফাইনাল, নতুন উচ্চতায় বিপিএল
শেষ হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। টুর্নামেন্টে ইতোমধ্যে দুইজন ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। রেকর্ড পঞ্চমবারের মতো ফাইনালে খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অন্যদিকে ফরচুন বরিশালও দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল (০১ মার্চ) শিরোপা নির্ধারণী এই দুই দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে পর্দা নামবে দেড় মাসব্যাপী এই টুনামেন্টের।
দেশের বাইরে জমজমাট ফাইনাল উপভোগ করার সুযোগ রয়েছে। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকালের ফাইনাল খেলা বিশ্বের ৬৪ টি দেশ উপভোগ করতে পারবে। বিপিএল সম্প্রচারের ইতিহাসে এটি একটি নতুন মাইলফলক।
টি স্পোর্টস এবং গাজী টিভি বাংলাদেশে বিপিএল সরাসরি সম্প্রচার করে। এছাড়াও র্যাবিটহোল অ্যাপ এবং টি স্পোর্টসে অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হচ্ছে। অন্যদিকে, এটি ভারতে ফ্যানকোডে দেখা যাচ্ছে। পাকিস্তানে, এটি টেন স্পোর্টসে সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়াও, বিপিএল পাকিস্তানের তপমাদ টিভি এবং হাম স্পোর্টসে অনলাইনে সম্প্রচার করা হয়।
মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বসেও উপভোগের সুযোগ থাকছে বিপিএল। আরব আমিরাত, বাহরাইন, আলজেরিয়া, ইরান, ইরাক ও সৌদি আরবসহ ২৭টি দেশে স্টারজপ্লে, ওরেডো, ডিইউ এণ্ড মবিলি, ক্রিকবাজ ও ক্রিকলাইফে দেখা যাবে। এ ছাড়া দক্ষিণ পূর্ব এশিয়ার ব্রুনাই, মিয়ানমার, কম্বোডিয়া, ইন্দোনেশিয়াসহ ১১টি দেশে উপভোগ করা যাবে স্টারহাব, অ্যাস্ট্রো ও পিসিসিডব্লিউ ও ক্রিকবাজে।
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, হন্ডুরাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জসহ ২৩টি দেশে দেখা যাবে উইলো টিভিতে। আর বিশ্বের অন্যান্য প্রান্তে টি স্পোর্টস ও র্যাবিটহোলের ইউটিউব চ্যানেলের মাধ্যমে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)