ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩
ফাইনালে উঠার পর কেন মাটির ভিতর ঢুকে যেতে চাইলেন মুশফিক!
গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। এই দলে ছিলেন না তামিম ইকবাল। এরপর শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দুই তারকা ক্রিকেটার একে অপরের সঙ্গে কথাও বলেন না। চলমান বিপিএলে মাঠে এই দুজনের উদযাপন নিয়ে চলছে নানা আলোচনা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের দল রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে তামিমে ফরচুন বরিশাল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে কেমন ছিলেন তারা? সংবাদ সম্মেলনে আসা মুশফিকুর রহিমের কাছে এমনটি জানতে চাওয়া হলে অবশ্য এর জবাব দিয়েছেন তিনি।
মুশফিক বলেন, ‘সত্যি কথা বলতে, এ রকম বড় একটা ম্যাচে যদি এ রকম একজন লাইমলাইট নিয়ে না থাকে, তাহলে সবচেয়ে রিল্যাক্স থাকা যায়। যে দু’জন দু’জনের যুদ্ধ করবে, আর আমরা আমাদের খেলাটা খেলব, ইজি (হাসি)। সত্যি কথা! দু’জনকেই আমি দেখেছি, অনেক রিল্যাক্স ছিল, দু’জনেই ছিল নিজের মতো এবং ওরা দুজনই জানে নিজ নিজ দলের জন্য ওরা কত বড় অবদান রাখতে পারে। আমি মনে করি, তাদেরকে বলার কিছু নেই। মাঠে বিপিএল চলাকালে ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি শুনতে হয়েছে সাকিব ও তামিমের মতো ক্রিকেটারকে।
এ নিয়েও মুখ খুলেছেন মুশফিক। বলেছেন, তাদের মতো ক্রিকেটাররা যদি এমন ভুয়া ভুয়া শোনে তাহলে তো আমাদের মাটির নিতে ঢুকে যাওয়া উচিত। মুশফিক বলেন, ‘দু’জনই দুই দিক থেকে বাংলাদেশের কিংবদন্তি ক্রিকেটার। তাদেরকে নিয়ে লড়াই দূরের কথা, আমি মনে করি, তাদের নিয়ে কথা বলাই অনৈতিক ব্যাপার। তারা যতটুকু বাংলাদেশকে দিয়েছে এবং আশা করি আরও দেবে, সেটার সমকক্ষ কিছু নেই। যারা কথা বলেন বা এই যে ভুয়া ভুয়া বলেন...।
আসলে... সাকিব আর তামিম যদি ভুয়া ভুয়া শোনে, তাহলে তো আমাদের মাটির ভেতরে ঢুকে যাওয়া উচিত। সিম্পল জিনিস... তাদের মতো ক্রিকেটার যদি আসলে... (ভুয়া ভুয়া শোনে)!’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)