ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
শেষ হলো উত্তেজনাপূর্ণ ২য় কোলিফাই ম্যাচ, ফাইনালে গেলো যারা!
দ্বিতীয় কোয়ালিফাইং ম্যাচ ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্সের মধ্যে। যারা জিতবে তারাই ফাইনালে যাবে। ম্যাচের পরিবেশ বোঝাতে এটাই যথেষ্ট ছিল। তবে বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান ও তামিম ইকবাল। দুজনের মধ্যে দ্বন্দ এই ম্যাচকে অন্য মাত্রায় নিয়ে যায়।
মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাট করতে পাঠিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার।
এই প্রতিবেদন টি লেখা পর্যন্ত রংপুর ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে বরিশাল ১৮.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান করেছে। ফলে বরিশাল ৬ উইকেটের বড় জয় নিয়ে বিপিএল ১০ম আসরের ফাইনালের যোগত্যা অর্জন করেছে। আগামী ১লা মার্চ কুমিল্লার বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে বরিশাল।
এবারের আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের। রংপুরের ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সে এখন আসরের অন্যতম সেরা পারফর্মার সাকিব। এখনও পর্যন্ত ব্যাট হাতে ১২ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১৭ উইকেট। অন্যদিকে, বরিশালকে সামনে থেকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অভিজ্ঞ এই ওপেনার ব্যাট হাতে দলের সেরা পারফর্মার তো বটেই আসরের সেরা রান সংগ্রাহকের তালিকায়ও আছেন শীর্ষ দুইয়ে। ১৩ ইনিংসে প্রায় ৩৭ গড়ে করছেন ৪৪৩ রান।ফাইনালে ওঠার মূল লড়াইয়ে এই দুজনের দিকে থাকবে বাড়তি নজর।
ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মেয়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেদ ম্যাকয়, তাইজুল ইসলাম।
রংপুর রাইডার্স একাদশ: রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, শেখ মেহেদী, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ নবি, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজল হক ফারুকি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)