ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সাকিবের বিরুদ্ধে মাঠে নামার আগে বিপিএলে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে তামিম
চলতি মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলে তামিম ইকবাল বিপিএলের বেশ কয়েকটি রেকর্ড গড়েছেন। ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে আজ সাকিবের রংপুরের বিপক্ষে মাঠে নামবেন এই ওপেনার। একাধিক রেকর্ড গড়ার পথে রয়েছেন এই বাঁহাতি বাংলাদেশি ব্যাটসম্যান।
বিপিএলের দশ মৌসুমে আটটি ভিন্ন দলের হয়ে খেলেছেন তামিম। প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিপিএলে দুটি সেঞ্চুরি করার রেকর্ডও তার দখলে। বিপিএলে এক মৌসুমে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায় দুইবার জায়গা করে নিয়েছেন তামিম।
২০১৬ সালে, তামিম চিটাগং ভাইকিংসের হয়ে ৪৭৬ রান নিয়ে শীর্ষ স্কোরারদের তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। ফিরে ২০১৯ বিপিএলে কুমিল্লার জার্সিতে ৪৬৭ রান নিয়ে একই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। অর্থাৎ দেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহকের শীর্ষ পাঁচের তালিকায় তামিমের দুটি নাম রয়েছে।
টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে আজ ৩৪ রান করলে নিজের ৮ বছরের পুরোনো রেকর্ড ভাঙবেন তামিম। শুধু তাই নয়, তামিমের সামনে রয়েছে ইতিহাস গড়ার হাতছানিও।
বিপিএলে স্থানীয় ব্যাটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ রান করার জন্য তামিমকে করতে হবে আরও ৭৪ রান। ৫১৬ রান করে এক মৌসুমে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড নাজমুল হোসেন শান্তর। আজকের ম্যাচ জিতলে তামিম সেই ৭৪ রান করতে খেলার সুযোগ পাবেন সর্বোচ্চ দুই ম্যাচ। অভিজ্ঞ এই ক্রিকেটার যে ছন্দে রয়েছেন তাতে সেটি খুব করেই সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)