ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গেইল-রোহিতকে পিছনে ফেলে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন নামিবিয়ার ব্যাটার
এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড কুশল মাল্লার দখলে। মঙ্গোলিয়ার বিপক্ষে ৩৪ বলে রান করেন এই নেপালি ব্যাটসম্যান। এবার ঠিক তার সামনেই সেই রেকর্ড ভাঙলেন ইয়ান নিকোল লফটি-ইটন।
ইয়ান নিকোল লফটি-ইটন নেপালের বিপক্ষে ৩৩ বলে খেলে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন। আজ তিনি ব্যাটিংয়ে নামেন ৫ নম্বরে, এরপরই তোলেন ঝড়। মাত্র ১৮ বলে ফিফটি পান। ১৯তম ওভারের তৃতীয় বলে ঐরীর বলেই চার মেরে দ্রুততম সেঞ্চুরি পূর্ণ করেন এ বাঁহাতি।
তিনি ৩৬ বলে ১০১ রানের ইনিংসে ১১ টি চার ও ৮ টি ছক্কা মেরেছিলেন। তিনি একা বাউন্ডারি থেকে ৯২ রান করেন। নামিবিয়ান ব্যাটারের একটি রেকর্ড। আগের রেকর্ডটি জিন-পিয়ের কুটজের ছিল ৮২ রান ।
চতুর্থ উইকেটে ম্যালান ক্রুগারের সঙ্গে ৫২ বলে ১৩৫ রান যোগ করেন লফটি-ইটন, যেটি চতুর্থ উইকেটে নামিবিয়ার সর্বোচ্চ। ২০ ওভারে নামিবিয়া তোলে ৪ উইকেটে ২০৬ রান। ওপেনিংয়ে নামা ক্রুগার অপরাজিত থাকেন ৪৮ বলে ৫৯ রানে।
এদিকে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ক্রিস গেইলের দখলে। তিনি আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩০ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই দ্রুততম। লফটি-ইটনের ৩৩ বলের সেঞ্চুরিটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হলেও স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)