ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
১০ ও ১১ নম্বরে ব্যাট করতে এসে সেঞ্চুরি করে তাক লাগালেন যারা
এ বার জমে উঠেছে মুম্বই ও বরোদার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তনুষ কোটিয়ান ও তুষার দেশপান্ডে মুম্বইয়ের এই দুই ক্রিকেটার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়লেন। তাঁরা ১০ নম্বর ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন।
রঞ্জি ট্রফির চলতি মরসুমে একাধিক রেকর্ডের সাক্ষী থেকেছেন ক্রিকেট প্রেমীরা। এ বার জমে উঠেছে মুম্বই ও বরোদার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তনুষ কোটিয়ান ও তুষার দেশপান্ডে মুম্বইয়ের এই দুই ক্রিকেটার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ইতিহাস গড়লেন। তাঁরা ১০ নম্বর ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ৭৮ বছরে এই প্রথম বার ১০ ও ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করলেন তনুষ ও তুষার।
বরোদার বিরুদ্ধে ১০ নম্বরে ব্যাট করতে নেমে তনুষ কোটিয়ান ৯টি ৪ ও ৩টি ছয় মেরে ১১৫ বলে সেঞ্চুরি করেন। তিনি শেষ অবধি ১০টি চার ও ৪টি ছয় দিয়ে ১২৯ বলে ১২০ রানে অপরাজিত থাকেন। তাঁর পাশাপাশি বরোদার বিরুদ্ধে ১১ নম্বরে ব্যাটিংয়ে নামা তুষার দেশপান্ডে ৯টি চার ও ৬টি ছয় দিয়ে ১১২ বলে সেঞ্চুরি করেন। তুষার শেষ অবধি ১০টি চার ও ৮টি ছয় দিয়ে ১২৯ বলে ১২৩ রান করে আউট হন। প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার ও তনুষের এটিই প্রথম শতরান। শেষ অবধি মুম্বই ৫৬৯ রান করেছে। প্রথম ইনিংসে লিডের ভিত্তিতে বরোদাকে জয়ের জন্য ৬০৬ রানের টার্গেট দিয়েছে মুম্বই।
রঞ্জি ট্রফি তথা ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে এই প্রথম বার কোনও টিমের ১০ ও ১১ নম্বরে নামা ব্যাটার একই ইনিংসে সেঞ্চুরি করলেন। এ ছাড়া সার্বিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা ঘটল দ্বিতীয় বার। ১৯৪৬ সালে ইন্ডিয়ান্স বনাম সারের ম্যাচে চাঁদু সারওয়াটে ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১২৪ রানে অপরাজিত ছিলেন। ওই ইনিংসেই ১১ নম্বরে ব্যাটিংয়ে নেমে শুটে বন্দ্যোপাধ্যায় ১২১ রান করেছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)