ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
সালাউদ্দিন স্যার বাংলাদেশ জাতীয় দলের কোচ হবেন কিনা জানালেন পাপন!
বাংলাদেশের সেরা ক্রিকেট কোচ কে? দেশের যেকোনো ক্রীড়া অনুরাগীকে প্রশ্ন করলে উত্তর মিলবে একটি নাম। তিনি হলেন মুহাম্মদ সালাহউদ্দিন। দেশের তারকাদের ছেড়ে আসা অনেক ক্রিকেটারের মেন্টর এই সালাহউদ্দিন। তার হাত থেকে বিপিএলের উঠে এসেছেন আলিস আল ইসলামও। ফর্ম হারানো লিটন দাস বা বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে না পারা তৌহিদ হৃদয়কে এবারের প্রিমিয়ার লিগে অপরাজেয় বানিয়েছেন সালাহউদ্দিনই।
চলতি বিপিএলেও তার জাদুতেই কুমিল্লা ভিক্টোরিয়াকে ফাইনালে জায়গা করে দিয়েছে। কোয়ালিফায়ারের খেলা দেখতে গতকাল (সোমবার) স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। পরে সালাহউদ্দিন গণমাধ্যমের মুখোমুখি হলে তাকে প্রশ্ন করা হয় ভবিষ্যতে জাতীয় দলের কোচ হবেন কিনা।
জবাবে পাপন বলেন: আমরা একবার ঘোষণা দিয়েছিলাম। সেজন্যই দিলাম। আসলে, কে যত্ন করে? আমার জানামতে, মিডিয়ায় যাদের নাম এসেছে তাদের সাথে আমরা বেশ কয়েকবার যোগাযোগ করেছি। তারা কোনো আগ্রহ দেখায়নি। আপনি আগ্রহী না হলে, এটি আনতে পারবেন না। সেজন্য আমরা ঘোষণা দিয়েছি। আপনি জানেন কে আবেদন করেছে এবং কে করেনি।
আরো বলেন পাপন, 'স্থানীয় কোচ কেউ যদি আগ্রহ প্রকাশ করে এবং আমরা মনে করি ঐ মানের... উনার মতো বা আরও আছেন ২-১ জন। তাহলে অবশ্যই বোর্ডের বিবেচনা করাই উচিৎ... আমাদের সাথে সম্পৃক্ত করা।'
এর আগে দেশি এই কোচকে প্রশংসায় ভাসিয়েছিলেন কুমিল্লার ইংলিশ তারকা মঈন আলী। সালাউদ্দিন কেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ নন, সেটিও অবাক করেছিল মঈনকে, ‘তিনি কেন বাংলাদেশের হেড কোচ নন, ব্যাপারটা আমাকে অবাক করে। জানি না তাকে কোচ করার চেষ্টা হয়েছিল কি না। সে যা-ই হোক, তিনি আমার দেখা অন্যতম সেরা কোচ, সেরা ৫ কোচের একজন।’
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শুরু থেকেই তিনি দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ সালাউদ্দিন। দলটিকে জিতিয়েছেন ৪টি বিপিএল শিরোপাও। এ ছাড়াও সালাউদ্দিন দেশের সব তারকা ক্রিকেটারদের আস্থার নাম। সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুমিনুল হকরা সমস্যায় পড়লে এখনও তার–ই দ্বারস্থ হন। যদিও বৈশ্বিক পরিমন্ডলে আলোচনার বাইরেই থাকেন এই কোচ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)