ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

হাইভোল্টেজ ম্যাচে নিশামের ঝড়ে রানে পাহাড় গড়লো রংপুর

২০২৪ ফেব্রুয়ারি ২৬ ২০:২৬:৪০

হাইভোল্টেজ ম্যাচে নিশামের ঝড়ে রানে পাহাড় গড়লো রংপুর

ফাইনালে জিতলে! হারলে দুই দলের জন্যই আরেকটি সুযোগ থাকবে। গ্রুপ পর্বের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফাইনালের টিকিটের জন্য প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক লিটন দাস। শুরুতে ব্যাটিং করবে রংপুর রাইডার্স।

আসর জুড়েই রান পেয়েছে রংপুর রাইডার্সের টপ অর্ডার। তবে কোয়ালিফায়ারের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এসে ব্যর্থ হয়েছেন রনি তালুকদার-সাকিব আল হাসানরা। তবে এক প্রান্ত আগলে রেখে আরও একবার দলকে টেনে তুললেন জিমি নিশাম। তার ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়েছে রংপুর।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৯৭ রান করেছেন নিশাম।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ