ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চাকরি হারাতে পারে হাথুরু, আসছে বিসিবির কঠিন সিদ্ধান্ত
চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অভিযোগ করছেন সবাই। শ্রীলঙ্কান কোচের অভিযোগে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন দিকে নজর দেওয়া হয়েছে। বিশ্বকাপের পর খুব শান্ত ছিলেন টাইগার ক্রিকেট কোচ। কিন্তু সম্প্রতি হাথুরুসিংহে বিপিএল নিয়ে খুবই বাজে মন্তব্য করেন ।
হাথুরু বাংলাদেশের ক্রিকেটের কাঠামো এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে অভিযোগের করেছেন। ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সব কথা বলেছেন কোচ।
হাথুরুর কথায় একটু বিরক্ত নাজমুল হাসান পাপন। বিসিবি প্রধান বলেছেন, "সব না জেনে মন্তব্য করা উচিত হয়নি। তাই আমি এখনই যাচ্ছি। গেলে এটা নিয়ে একটু বসতে হবে। তারপর বলতে পারব।'
আমাদের প্রথমে দেখতে হবে সে নিয়োম ভাঙছে কি না। আমাদের যে নিয়ম আছে সে অনুযায়ী ব্যবস্থা নেব। এই প্রথম জিনিস দ্বিতীয়ত তিনি কি বাংলাদেশের ক্রিকেটের জন্য নেতিবাচক বার্তা দিয়ে কোথাও কিছু বলেছেন, সেটা ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা না হোক। তারপর অবশ্যই তাকে জিজ্ঞাসা করা হবে।
'অনেক সময় হয় কী, ইনফরমেশন যদি সঠিক না জানা যায়, তাহলে ভুল তথ্য পাওয়ার সুযোগ অনেক বেশি থাকে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, একেকজনের দৃষ্টিভঙ্গি একেক রকমের। জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষ করছে, কেন তার মনে হচ্ছে দেখতে ইচ্ছা করছে না, টেলিভিশন অফ করে দিচ্ছি বা এরকম কথাবার্তা। সেটা বলার পিছনে কারণ কী, সেটার পেছনের কারণ আমার জানার দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য বলা সহজ হয়। কোন একটা জিনিস যদি না দেখি, তাহলে এভাবে বলা কঠিন।'-আরও যোগ করেন তিনি।
বিসিবির সঙ্গে চুক্তিতে থাকা অবস্থায় বোর্ড প্রসঙ্গে এসব মন্তব্য হাথুরু করতে পারেন কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানান পাপন। তিনি বলেন, 'প্রথমে দেখতে হবে সে কোড ভঙ্গ করেছে কিনা। আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবো। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, সে কোনো জায়গায় এমন কিছু বলেছে কি না যেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য, সেটা যেইই হোক, ঘরোয়া ক্রিকেট হোক, খেলোয়াড় হোক, বিপিএল হোক, আন্তর্জাতিক ক্রিকেট হোক, যেটা কিনা নেতিবাচক বার্তা বহন করে। তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে। অবশ্যই শোকজ করা হবে।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)