ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
হাথুরুর সাথে সুর মেলালেন বিপিএলের প্লে-অফ নিশ্চিত দলের অধিনায়ক!
শেষ হতে চলেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএলের দশম আসর। গ্রুফ পর্বের ম্যাচ সব ম্যাচ শেষ। রইমাধ্যমে পর্দা নামবে দেশের একমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্টের। দেশের ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের ডিপিএল খেলা হয়। এনসিএল, বিসিএল টেস্ট ফরম্যাটে চলে।
এখানে আপত্তি তুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ইএসপিএন ক্রিকইনফো-এর সাথে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কান কোচ দেশের টি-টোয়েন্টি কাঠামোর সমালোচনা করেছেন। তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না। সব দেশীর মতো ক্রিকেটারদের নিয়ে বিপিএলের মতো আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের দাবি জানিয়েছেন তিনি।
এবার চলমান বিপিএলে প্লে-অফ অর্জনকারী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোমের এই বক্তব্যের সঙ্গে একমত। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মতে, নতুন আরেকটি টুর্নামেন্টে স্থানীয় খেলোয়াড়দের সুবিধা হবে।
"অবশ্যই আমি (হাথুরুসিংহের সাথে) ১০০% একমত। বিপিএল খেললে হয়তো আমরা এভাবে প্রস্তুতি নিতে পারি না। হয়তো আপনি প্রথম-শ্রেণীর ম্যাচ খেলবেন, সারা বছর ৫০ টির বেশি ম্যাচ। কিন্তু আমরা যদি অন্য কোনো টুর্নামেন্ট খেলতে পারি।" রবিবার সংবাদমাধ্যমকে শুভাগত বলেন, "টি-টোয়েন্টিতে বিপিএলের মতো জায়গায় খেলার আগে স্থানীয় খেলোয়াড়দের জন্য সুবিধা হবে। ওই টুর্নামেন্টে যারা ভালো খেলছে, তারাও এখানে আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবে। নতুনরাও সুযোগ পাবে।"
বিপিএল নিয়ে শুভাগত আরও বলেন, ‘আমাদের প্লেয়ারদের দেখে নেওয়ার সুযোগ আমরা পাচ্ছি। ফ্র্যাঞ্চাইজির দিক থেকে এটা আসলে আমাদের পার্ট না। বোর্ডের সাথে তাদের কী কমিটমেন্ট আছে সেটা (তাদের ব্যাপার)। এটা আমাদের জন্য ভালো সুযোগ। প্লেয়ারদের জন্য ভালো। আন্তর্জাতিক ক্রিকেট খেললে ইতিবাচকই হবে আমাদের জন্য।'
বিপিএলের পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সিলেট আর মিরপুর এবারেও করেছে হতাশ। তবে চট্টগ্রামের পিচে হয়েছে রানের উৎসব। শুভাগতর চাওয়া তেমন বড় রানের উইকেট, ‘টি-টোয়েন্টিতে সবাই অবশ্যই রানের উইকেট চায়। এবারের উইকেটও ভালো ছিল। মিরপুরের প্রথম দিকে সেইরকম উইকেট হয়তবা আমরা পাই নাই। চট্টগ্রাম, সিলেটে যেমন উইকেট ছিল সবাই হাইস্কোরিং ম্যাচই দেখেছে। এরকম উইকেটই আশা করি। রান হবে, বোলার ব্যাটার সবাই সুবিধা হবে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। সবার এটাই প্রত্যাশা আমরাও এটা আশা করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)