ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
এবার কুমিল্লা দলে যোগ দিলেন যুব দলের তারকা পেসার
চলতি মাসেই যুব বিশ্বকাপ খেলতে বাংলাদেশে এসেছেন রুহানাতুল্লাহ বর্ষণ। এরপর তিনি নিজ জেলা সৈয়দপুরে ছুটি কাটাচ্ছিলেন। তবে রোববার সকালে মিরপুরের বিসিবি একাডেমি স্টেডিয়ামে দেখা যায় তাকে। নিজের বাড়ি থেকেই বিপিএলে যোগ দেন তিনি। চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের দুইয়ে থেকে প্লে-অফে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বাকি অংশে তাকে দেখা যাবে গোমতীপাড়ের এই দলটির জার্সিতেই। কেন কুমিল্লাতেই এসেছেন বর্ষন, সেই ধারণাও করা যায় অনায়াসে। গুঞ্জন বলছে, পেসার মুস্তাফিজুর রহমানের ব্যাক আপ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। যুব বিশ্বকাপটা বেশ ভালোই পার করেছেন বর্ষন। বিশ্বকাপে পেয়েছিলেন ৯ উইকেট।
আবার প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ছিল আরও ৪ উইকেট। শেষদিকে চাপের মুখে ব্যাট হাতেও দলকে সমর্থন দিতে পারেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছিল সেটাও। ইনজুরি আক্রান্ত মুস্তাফিজের বিকল্প হিসেবে তাই এই তরুণ বোলারকেই মনে ধরেছে কুমিল্লার। অনুশীলনে চোট পেয়ে আপাতত মাঠের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান।
মাথায় সেলাই লাগায় আরও বেশ কিছু দিন লাগবে ফিট হয়ে উঠতে। তাই বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে খেলতে পারবেন না কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই পেসার। এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করার সময় আঘাত পান মুস্তাফিজ।
বিদেশি সতীর্থ ম্যাথু ফর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং প্রান্তে ছিলেন ফিজ। হঠাৎ বল উড়ে গিয়ে ফিজের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মুস্তাফিজকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। পরে তাকে চিকিৎসা দেওয়া হয় চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে। তার মাথায় ৫টি সেলাই লাগে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)