ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বিপিএল চলাকালেই যেভাবে শুরু হচ্ছে টাইগারদের শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প
বিপিএলের দশম আসরে আরও চারটি ম্যাচ বাকি। হোম এবং অ্যাওয়ে লিগের ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে, এবং চারটি দল প্লে অফের জন্য নিশ্চিত হয়েছে। তবে বিপিএলের মধ্যেই শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই দৃষ্টিকোণ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২৬ ফেব্রুয়ারি। বিসিবির নির্বাচক আবদুল রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
আগামী ১ মার্চ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা দল। প্রাথমিকভাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ৪ মার্চ থেকে শুরু হবে ৩ টি ওডিআই ম্যাচ ও ২ টি টেস্ট ম্যাচ।
এই সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করবেন দলের ক্রিকেটাররা। তবে তাদের বেশিরভাগেরই এখনও বিপিএল খেলা বাকি। তাই প্রাথমিকভাবে খুব কম ক্রিকেটার এই মহড়ায় অংশ নেবেন। বিপিএল থেকে বাদ পড়ায় নাঈম শেখ, এনামুল হক বিজয়, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত অনুশীলনে থাকতে পারেন।
জাতীয় দলের ক্যাম্প প্রসঙ্গে মুখতার রাজ্জাক বলেন, এখন পর্যন্ত ক্রিকেটাররা প্রশিক্ষণ নিচ্ছেন, যতদূর জানি কেউ বসে নেই। কোচও চলে গেছেন, তিনিও থাকবেন। এই কয়েকদিনে ক্রিকেটাররা আসন্ন সিরিজের জন্য অনুশীলন করবেন। এরপর বিপিএলের পর বাকি ক্রিকেটাররাও যোগ দেবেন এই অনুশীলনে।
সিলেটে ৪ মার্চ শুরু হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৬ এবং ৯ মার্চ মাঠে গড়াবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। সংক্ষিপ্ত ফরম্যাটের লড়াই শেষে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডে হবে ১৩ মার্চ। তিনটি ওয়ানডের ভেন্যু–ই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এরপর ১৫ এবং ১৮ মার্চ বাকি দুই ওয়ানডে মাঠে গড়াবে।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মোহাম্মদ নাঈম শেখ, তাওহীদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, আলিস আল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE