ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের নতুন কোচের জন্য যার দিকে নজর দিয়েছে পিসিবি
ক্রিকেট বিশ্বকাপের পর থেকে পাকিস্তানি ক্রিকেটে পরিবর্তন এসেছে। কিন্তু এই পরিবর্তন থেকে তারা আশানুরূপ ফল পায়নি। অস্ট্রেলিয়া সফরে টেস্টে ব্যর্থ হয়েছেন শান মাসুদ। সাদা বলের ক্রিকেটে আবারও ব্যর্থ হয়েছেন শাহীন আফ্রিদি। দুই পদ্ধতিতে নেতাদের ভিন্নতা থাকলেও কোচ ছিলেন মোহাম্মদ হাফিজ।
সাম্প্রতিক এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পর সব বিদেশি কোচকে বরখাস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপর হাফেজ এলেন। তবে খেলোয়াড়ি জীবনে অগাধ জ্ঞানের জন্য প্রফেসর নাম পাওয়া এই ক্রিকেটার কোচ হিসেবে ছিলেন ব্যর্থ।
টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বিদেশি কোচদের হাতে দলের দায়িত্ব দিতে চান পিসিবি প্রধানরা। দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে এমন সিদ্ধান্ত নিলেন পাকিস্তান ক্রিকেট ফেডারেশনের নতুন সভাপতি মহসিন নকভি। স্থানীয় কোচদের অধীনে এর আগের রেকর্ড ভালো না হওয়ায় লিগের পরিচালনা পর্দ এখন সম্পূর্ণ বিদেশী দলে যাওয়ার কথা ভাবছে।
পিসিবির এক কর্তা জানান, ‘পিসিবির নতুন চেয়ারম্যান উদ্যোগী হয়েছেন। বিদেশের সফল কোচদের মধ্যে কাদের পাওয়া যেতে পারে খবর নিতে শুরু করেছেন তিনি। দলের অন্য সাপোর্ট স্টাফেরাও বিদেশি হতে পারে।’
জানা যায়, প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে এই কাজের জন্য দায়িত্ব দিয়েছেন নকভি। বিদেশি কোচদের মধ্যে যাদের পাওয়া যেতে পারে, তাদের সঙ্গে রিয়াজকে কথা বলার দায়িত্ব দিয়েছেন পিসিবি চেয়ারম্যান। পিসিবি সূত্রের খবর, নকভির সঙ্গে রিয়াজের সম্পর্ক বেশ ভাল। প্রধান নির্বাচককে ভরসা করেন চেয়ারম্যান।
শুধু কোচ হিসাবেই বিদেশি মুখ চাইছেন না তিনি। পরিবর্তন করতে পারেন নেতৃত্বেও। শাহিন আফ্রিদি এখনও পর্যন্ত টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে ভরসা দিতে পারেননি। পাকিস্তান সুপার লিগে শেষবার নিজেকে প্রমাণের সুযোপ পাবেন এই অধিনায়ক।
পিসিবির ওই কর্তা বলেছেন, ‘অধিনায়ক হিসাবে শাহিন দলের মধ্যে জনপ্রিয় হতে পরেনি। বিশেষ করে বাবর আজম কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে। বাবর অধিনায়ক থাকার সময় মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান এবং হ্যারিস রউফ ওর ঘনিষ্ঠ ছিল। শাহিন সেই বৃত্তে ছিল না। মনে হচ্ছে, মার্চের মধ্যেই দলে কিছু বড় পরিবর্তন হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একটু পরে শুরু হচ্ছে আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন এখানে (LIve)
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- আমিরাতে ভিসা ও ওয়ার্ক পারমিটে বড় সুখবর, রাতারাতি বদলে গেল ভিসার নিয়ম
- চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে ম্যাচ: খেলাটি দেখুন এখানে সরাসরি ( LIVE)
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- নাহিদ রানাকে অনেক বড় শাস্তি দিলো আইসিসি
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE